ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
সপ্তাহের শেয়ারবাজার: তিন খাতে সর্বোচ্চ লেনদেন
ডুয়া নিউজ:বিদায়ী সপ্তাহে (২৩-২৭ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত ২০ খাতের মধ্যে তিন খাতের শেয়ারে বেশি লেনদেন হয়েছে। আলোচ্য সপ্তাহের সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বস্ত্র খাতের শেয়ার। এতে খাতটি লেনদেনের শীর্ষে অবস্থান করেছে। পরের অবস্থানে রয়েছে ওষুধ ও রসায়ন এবং ব্যাংক খাতের শেয়ার।
ডিএসই জানিয়েছে, গেল সপ্তাহে ডিএসই-তে লেনদেন হয়েছে দুই হাজার ৫৯০ কোটি ৩০ লাখ ৯০ হাজার টাকা। দৈনিক গড় লেনদেন ছিল ৫১৮ কোটি ছয় লাখ ২০ হাজার টাকা। এর মধ্যে বস্ত্র খাতের ৫৮ প্রতিষ্ঠানে লেনদেন হয়েছে ৩৮১ কোটি ৪২ লাখ টাকা। দৈনিক গড় লেনদেন হয়েছে ৭৬ কোটি ২৮ লাখ ৪০ হাজার টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ১৪ দশমিক ৭৩ শতাংশ। লেনদেনে খাতটি শীর্ষ অবস্থানে রয়েছে।
লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত। এই খাতের ৩৪ প্রতিষ্ঠানে লেনদেন হয়েছে ৩২৯ কোটি ২৫ লাখ টাকার শেয়ার, যা মোট লেনদেনের ১২ দশমিক ৭১ শতাংশ।
পরের অবস্থানে ব্যাংক খাতের লেনদেন হয়েছে ৩১৭ কোটি ৪৯ লাখ ১০ হাজার টাকার শেয়ার, যা মোট লেনদেনের ১২ দশমিক ২৬ শতাংশ। প্রকৌশল খাতে লেনদেন হয়েছে ২৬৮ কোটি ৭০ লাখ টাকা শেয়ার, যা মোট লেনদেনের ১০ দশমিক ৩৭ শতাংশ।
খাদ্য ও আনুষঙ্গিক খাতে লেনদেন হয়েছে ২৫৪ কোটি ১৫ লাখ ৫০ হাজার টাকার শেয়ার, যা মোট লেনদেনের ৯ দশমিক ৮১ শতাংশ। আইটি খাতে লেনদেন হয়েছে ১৩৮ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার, যা মোট লেনদেনের পাঁচ দশমিক ৩৬ শতাংশ।
এছাড়া, সাধারণ বিমা খাতে ডিএসইর মোট লেনদেনের দুই দশমিক ৬০ শতাংশ , টেলিকম খাতে চার দশমিক শূন্য এক শতাংশ, জ্বালানি ও শক্তি খাতে চার দশমিক শূন্য আট শতাংশ, পেপার ও প্রিন্টিং খাতে তিন দশমিক ৪৯ শতাংশ, বিবিধ খাতে তিন দশমিক ৪৩ শতাংশ, সিরামিক খাতে তিন দশমিক ৬৯ শতাংশ, জীবন বিমা খাতে চার দশমিক ৩২ শতাংশ, মিউচুয়াল ফান্ডের দুই দশমিক ৩৪ শতাংশ, নন ব্যাংক আর্থিক খাতে দুই দশমিক ৩৭ শতাংশ, সেবা ও আবাসন খাতে দশমিক ৯৭ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে দুই শতাংশ, পাট খাতে দশমিক ৩৯ শতাংশ, চামড়া খাতে দশমিক ৫০ শতাংশ, সিমেন্ট খাতে দশমিক ৫৬ শতাংশ এবং করপোরেট বন্ড খাতে দশমিক ২০ শতাংশ লেনদেন হয়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)