ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
তিন কোম্পানির ইপিএস প্রকাশ
ডুয়া নিউজ: শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি সপ্তাহজুড়ে আর্থিক প্রতিবেদন বা মুনাফ প্রকাশ করেছে। কোম্পানিগুলো হলো-জাহিন স্পিনিং মিল, বসুন্ধরা পেপার মিল ও মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানিগুলোর মুনাফা প্রকাশ করেছে।
জাহিন স্পিনিং মিল: অর্থবছরের তীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ০৮ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১১ পয়সা।
অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই–ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ১৫ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ২০ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২ টাকা ৭৮ পয়সা। আগের বছর যা ছিল ৩ টাকা ৯৬ পয়সা।
বসুন্ধরা পেপার মিল: অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৫২ পয়সা।
অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই–ডিসেম্বর’ ২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৮৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে আয় ছিল ১ টাকা ৪৬ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৭১ টাকা ২৬ পয়সা। আগের বছর যা ছিল ৭৭ টাকা ০৬ পয়সা।
মেঘনা পেট্রোলিয়াম: অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ টাকা ০৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৯ টাকা ০৬ পয়সা।
অর্থছরের প্রথম দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ২৭ টাকা ৮২ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১৭ টাকা ৪৮ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪৪ টাকা ৯৪ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ২৩৪ টাকা ১২ পয়সা।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)