ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
সরকারকে ‘ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে। একদলীয় কর্তৃত্ববাদী কায়দায় সাইবার সুরক্ষা কাউন্সিল গঠন এবং নিজেদের পছন্দের ব্যক্তিদের দিয়ে রাজনৈতিক নেতা ও সাংবাদিকদের আটক করার ‘অপরিণামদর্শী’ পথ থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান তিনি।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘সাইবার সুরক্ষা আইন ২০২৬: নিরাপত্তা, নিয়ন্ত্রণ নাকি বাকস্বাধীনতা দমন?’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার। বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এ সেমিনারে তিনি বক্তব্য দেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, অতীতে কখনো কখনো সংখ্যাগরিষ্ঠতার শক্তিতে অনেক সরকার ফ্যাসিবাদী হতে বাধ্য হয়েছে। তাঁর অভিযোগ, বর্তমান সরকারও ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে মেজরিটির জোরে ৭০ ভাগ মানুষের রায়কে উপেক্ষা করছে এবং গণরায় বাতিলের চেষ্টা করছে।
সাইবার আইন প্রণয়নের ধারাবাহিকতা তুলে ধরে তিনি বলেন, গত ২০ বছরে আইসিটি আইন, ডিজিটাল সিকিউরিটি আইন, সাইবার সিকিউরিটি আইন, সাইবার প্রোটেকশন অর্ডিন্যান্স এবং সর্বশেষ সাইবার প্রোটেকশন অ্যাক্ট-এই পাঁচটি ধাপ অতিক্রম করেছে দেশের সাইবার আইন। তাঁর ভাষ্য, অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা সাইবার প্রোটেকশন অর্ডিন্যান্স-২০২৫ আন্তর্জাতিক প্রযুক্তিগত মানদণ্ডের দিক থেকে মোটামুটি গ্রহণযোগ্য ছিল। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় এসে খুব দ্রুত এতে নতুন কিছু ‘ভয়াবহ’ সংশোধনী এনেছে। জনগণের মতামত জানানোর জন্য মাত্র ১০ দিনের সময় দেওয়ার প্রক্রিয়াটিকে তিনি ‘মেজরিটির ভূত’ হিসেবে অভিহিত করেন।
তিনি আরও বলেন, প্রস্তাবিত আইনের ২৬ ও ৩৪ ধারায় মানহানি, গুজব, অসত্য, তল্লাশি ও জব্দের মতো পরিভাষার অসংগতির সুযোগ নিয়ে রাজনৈতিক নেতা ও সাংবাদিকদের আটক এবং সাজা দেওয়া হতে পারে। এ প্রসঙ্গে অতীতে মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী ও মাওলানা নিজামীকে প্রথমে ধর্ম অবমাননার মিথ্যা মামলায় গ্রেফতার করে পরে যুদ্ধাপরাধের মামলায় ফাঁসির দিকে ঠেলে দেওয়া হয়েছিল বলেও তিনি স্মরণ করেন।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, “আমাদের পরিষ্কার কথা-বর্তমান আইনই বহাল থাকুক, প্রস্তাবিত সমস্ত সংশোধনী প্রত্যাহার করুন।” তা না হলে দেশের জনগণের ভাষা ও রাজপথের স্লোগান বুঝে সরকারের বোধোদয় হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। অন্যথায় জনগণের রায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতার কারণে সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে বলেও তিনি বলেন।
প্রস্তাবিত সাইবার প্রোটেকশন কাউন্সিলের গঠন নিয়েও ক্ষোভ প্রকাশ করেন গোলাম পরওয়ার। তাঁর অভিযোগ, কাউন্সিলে মন্ত্রী ও সরকারি কর্তাব্যক্তিরা থাকলেও কোনো সাংবাদিক প্রতিনিধি বা পার্লামেন্টের বিরোধী দলের প্রতিনিধি রাখা হয়নি। জুলাই সনদের অঙ্গীকার লঙ্ঘন করে একদলীয় কর্তৃত্ববাদী কায়দায় এই কাউন্সিল গঠন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
রাষ্ট্রের নীতি নির্ধারণ ও আইন প্রণয়নের পাশাপাশি নৈতিকতা, আল্লাহর ভয় এবং নাগরিকদের নৈতিক মূল্যবোধ বৃদ্ধির ওপরও গুরুত্ব দেন গোলাম পরওয়ার।
দৈনিক সংগ্রামের সাবেক সম্পাদক, লেখক ও সাংবাদিক আবুল আসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক রফিকুজ্জামান রুমান।
সেমিনারে আরও বক্তব্য দেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এলাহি নেওয়াজ খান সাজু, বিএফইউজের সাবেক মহাসচিব এম. আব্দুল্লাহ, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি ড. রেজাউল করিম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাজমুন নাহার নিলু, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের প্রমুখ।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি