×

ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

মিরপুর-১১ নম্বরে চলন্ত শিকড় পরিবহনের বাসে আগুন

২০২৬ সেপ্টেম্বর ১৯ ১৯:৫৮:৪৯

মিরপুর-১১ নম্বরে চলন্ত শিকড় পরিবহনের বাসে আগুন

রাজধানীর মিরপুর-১১ নম্বরে শনিবার সন্ধ্যায় শিকড় পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে জমজম টাওয়ারের বিপরীত পাশে চলন্ত অবস্থায় থাকা বাসটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

রাশেদ বিন খালিদ বলেন, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। চলন্ত অবস্থাতেই বাসটিতে আগুন লাগে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা এতে কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি তিনি।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত