×

ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

বিআইডব্লিউটিসির তিন জাহাজে হবে ভাসমান হাসপাতাল

২০২৬ সেপ্টেম্বর ১৮ ২০:১৯:২৪

বিআইডব্লিউটিসির তিন জাহাজে হবে ভাসমান হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক: উপকূলীয় ও প্রত্যন্ত দ্বীপাঞ্চলের মানুষের কাছে উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) তিনটি যাত্রীবাহী জাহাজকে আধুনিক ‘ভাসমান হাসপাতাল’-এ রূপ দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বিআইডব্লিউটিসির অত্যাধুনিক ও বিলাসবহুল যাত্রীবাহী জাহাজ এমভি মধুমতি, এমভি রূপসা ও এমভি সুগন্ধাকে এ কাজে ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে।

শুক্রবার বিকেলে ঢাকা নদীবন্দর (সদরঘাট) বাদামতলী বিআইডব্লিউটিসি টার্মিনালে এ উদ্যোগের আনুষ্ঠানিক পরিদর্শন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী এবং বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী ড্যানী।

পরিদর্শন অনুষ্ঠানে বিআইডব্লিউটিসির পরিচালকবৃন্দসহ দুই মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, উপকূলীয় ও বিচ্ছিন্ন দ্বীপাঞ্চলের সাধারণ মানুষের জন্য তাৎক্ষণিক উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা দীর্ঘদিনের বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নির্দেশনায় নেওয়া সরকারের এই পদক্ষেপ গ্রামীণ ও দুর্গম অঞ্চলের মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে একটি যুগান্তকারী মাইলফলক হিসেবে কাজ করবে। ভাসমান হাসপাতালগুলোর মাধ্যমে অত্যাধুনিক চিকিৎসাসেবা ও ওষুধ সরাসরি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী সরকারের সমন্বিত উদ্যোগটির প্রশংসা করে বলেন, নৌপথকে কাজে লাগিয়ে মানুষের মৌলিক সেবা নিশ্চিত করার ক্ষেত্রে প্রকল্পটি অনন্য নজির স্থাপন করবে। জাহাজগুলোকে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও সুবিধাসহ ভাসমান হাসপাতালে রূপান্তরের জন্য বিআইডব্লিউটিসি একসঙ্গে কাজ করবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে জাহাজগুলোতে আধুনিক অপারেশন থিয়েটার, আইসিইউ, জরুরি বিভাগ, প্যাথলজি ল্যাব ও বহির্বিভাগসহ পূর্ণাঙ্গ হাসপাতালের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা যুক্ত করা হবে। এতে দুর্যোগপূর্ণ সময়ের পাশাপাশি স্বাভাবিক সময়েও প্রত্যন্ত অঞ্চলের নদীমাতৃক মানুষজনকে মূল ভূখণ্ডে না এসেই উন্নত চিকিৎসাসেবা নেওয়ার সুযোগ তৈরি হবে।

প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের জন্য পরিদর্শনের সময় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। সরকারের এই জনকল্যাণমুখী উদ্যোগের প্রতি সমর্থন জানিয়ে সাধুবাদ জানিয়েছেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী ড্যানী এবং ঘাটে উপস্থিত সাধারণ মানুষ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত