×

ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

কর্মকর্তাদের গাড়ি কেনার মূল্যসীমা নির্ধারণ করল সরকার

২০২৬ সেপ্টেম্বর ১৭ ২১:৩৬:০১

কর্মকর্তাদের গাড়ি কেনার মূল্যসীমা নির্ধারণ করল সরকার

নিজস্ব প্রতিবেদক: সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ, পাবলিক সেক্টর করপোরেশন এবং রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য ইলেকট্রিক গাড়ি কেনায় সর্বোচ্চ মূল্যসীমা নির্ধারণ করেছে সরকার।

বুধবার (১৬ সেপ্টেম্বর) এ বিষয়ে পরিপত্র জারি করেছে অর্থ বিভাগ। এতে সই করেছেন উপসচিব মোহাম্মদ শওকত উল্লাহ।

পরিপত্রে তিন ধরনের বৈদ্যুতিক গাড়ির জন্য পৃথক সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত এই মূল্যের মধ্যেই রেজিস্ট্রেশন, ভ্যাট ও ট্যাক্স ফি অন্তর্ভুক্ত থাকবে।

দাপ্তরিক কাজে ব্যবহারের জন্য প্রতিটি বৈদ্যুতিক কার কেনার সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ লাখ টাকা। এসব গাড়িতে কমপক্ষে ৯৫ কিলোওয়াট মোটর পাওয়ার, ৫০ কিলোওয়াট-আওয়ার ব্যাটারি ক্যাপাসিটি, ৪০০ কিলোমিটার চলার সক্ষমতা এবং ৮০ কিলোওয়াট চার্জিং (ডিসি ফাস্ট) ব্যবস্থা থাকতে হবে।

গ্রেড-৩ ও এর নিচের কর্মকর্তাদের ব্যবহারের জন্য প্রতিটি জিপ কেনা যাবে সর্বোচ্চ ৫৫ লাখ টাকায়। এসব জিপে ১৫০ কিলোওয়াট মোটর পাওয়ার, ৫৫ কিলোওয়াট-আওয়ার ব্যাটারি ক্যাপাসিটি, ৪০০ কিলোমিটার চলার সক্ষমতা এবং ৮০ কিলোওয়াট চার্জিং (ডিসি ফাস্ট) ব্যবস্থা থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

গ্রেড-২ ও এর ওপরের কর্মকর্তাদের জন্য নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৭৫ লাখ টাকার জিপ। এ শ্রেণির জিপে কমপক্ষে ২০০ কিলোওয়াট মোটর পাওয়ার, ৫৫ কিলোওয়াট-আওয়ার ব্যাটারি, ৪৩০ কিলোমিটার চলার সক্ষমতা এবং ৮০ কিলোওয়াট চার্জিং (ডিসি ফাস্ট) ব্যবস্থা থাকতে হবে।

গাড়ি কেনার অনুমতি বা বরাদ্দ দেওয়ার সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত এই মূল্যসীমা অনুসরণ করতে নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত