×

ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

হাসিনাকে ফেরাতে কূটনৈতিক ও আইনগত উদ্যোগ অব্যাহত

২০২৬ সেপ্টেম্বর ১৭ ১৯:১৯:৪১

হাসিনাকে ফেরাতে কূটনৈতিক ও আইনগত উদ্যোগ অব্যাহত

নিজস্ব প্রতিবেদক: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক ও আইনগত উদ্যোগ অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন। জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারসাম্যপূর্ণ রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। সেখানে বলা হয়, প্রতিটি দেশের সঙ্গে বাংলাদেশের অংশীদারিত্ব থাকবে। তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দেশের স্বার্থই অগ্রাধিকার পাবে।

অবৈধ অভিবাসন ও মানব পাচার নিয়ন্ত্রণ নিয়েও বৈঠকে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদনে বলা হয়, এর আগে বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় গুরুতর পদ্ধতিগত দুর্বলতা ছিল। যথাযথ যাচাই-বাছাই না হওয়ায় দীর্ঘদিনের যে সমস্যাগুলো তৈরি হয়েছে, সেগুলো এখন মোকাবিলা করতে হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে প্রবাসী কর্মীদের তথ্য ও নথিপত্র যথাযথভাবে সত্যায়নের বিষয়টি নিশ্চিত করতে গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে।

বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে স্বচ্ছ ও কার্যকর প্রক্রিয়া গড়ে তোলার সুপারিশ করা হয়। এর মাধ্যমে উপযুক্ত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মীদের বিদেশে পাঠানোর ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে।

নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং প্রবাসী কর্মীদের স্বার্থ সুরক্ষার জন্য প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে মাইগ্রেশন উইং চালু করা হয়েছে বলেও বৈঠকে উল্লেখ করা হয়। পাশাপাশি দালাল ও অননুমোদিত মধ্যস্বত্বভোগীদের প্রতারণা থেকে সম্ভাব্য অভিবাসীদের রক্ষায় তৃণমূল পর্যায়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। এ জন্য ‘সামাজিক সচেতনামূলক প্রচারাভিযান’ পরিচালনা এবং বৈধ অভিবাসন প্রক্রিয়া সম্পর্কে জনগণকে অবহিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়।

বৈঠকে কমিটির সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, মো. আমানউল্লাহ আমান, আজিজুল বারী হেলাল, এবিএম মোশাররফ হোসেন ও সানজিদা ইসলাম উপস্থিত ছিলেন। কমিটির বিশেষ আমন্ত্রণে বৈঠকে অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত