×

ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

অনিয়মিত অভিবাসন ও মানবপাচার রোধে ফ্রান্সের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

২০২৬ সেপ্টেম্বর ১৭ ১৫:৩৪:০৬

অনিয়মিত অভিবাসন ও মানবপাচার রোধে ফ্রান্সের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, বিমান চলাচল, শিক্ষা, সংস্কৃতি ও মানবসম্পদ উন্নয়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও ফ্রান্স। পাশাপাশি বৈধ শ্রম অভিবাসনের সুযোগ বৃদ্ধি এবং অনিয়মিত অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ নিয়েও বৈঠকে আলোচনা হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে। দায়িত্ব গ্রহণ করায় প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান ফরাসি রাষ্ট্রদূত। এ সময় বাংলাদেশ-ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার উপায় নিয়েও মতবিনিময় করেন তারা।

বৈঠকে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন, গণতান্ত্রিক রূপান্তর এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের অব্যাহত সম্পৃক্ততার প্রশংসা করেন হুমায়ুন কবির। একই সঙ্গে পারস্পরিক স্বার্থের বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশের আগ্রহের কথা তুলে ধরেন তিনি।

প্রতিমন্ত্রী অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, মহাকাশ, প্রযুক্তি ও ওষুধ খাতে বাংলাদেশে আরও বেশি ফরাসি বিনিয়োগের আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে বৈধ ও নিয়মিত শ্রম অভিবাসনের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনিয়মিত অভিবাসন ও মানবপাচারের বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতির কথা তুলে ধরে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ফ্রান্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রস্তুতির কথাও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ঘিরে দুই দেশের অগ্রাধিকার ও প্রত্যাশা নিয়েও আলোচনা করেন তারা। এ ছাড়া জলবায়ু পরিবর্তন, বহুপাক্ষিক সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।

ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে ফ্রান্সের আগ্রহ পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে ঢাকার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১৩ লাখ রোহিঙ্গার জন্য ফ্রান্সের অব্যাহত মানবিক সহায়তার প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত