×

ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

ভারত থেকে পাইপলাইনে এলো ৪ হাজার টন ডিজেল

২০২৬ সেপ্টেম্বর ১৬ ১০:৩৭:৫১

ভারত থেকে পাইপলাইনে এলো ৪ হাজার টন ডিজেল

নিজস্ব প্রতিবেদক: ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও প্রায় ৪৭ লাখ লিটার ডিজেল বাংলাদেশে এসেছে। প্রায় ৪ হাজার মেট্রিক টন এই জ্বালানি দিনাজপুরের পার্বতীপুর রিসিভিং টার্মিনাল ডিপোতে পৌঁছেছে।

পাইপলাইনের ৭২তম চালানের অংশ হিসেবে এসব ডিজেল আমদানি করা হয়েছে। দিনাজপুরের পার্বতীপুর রেল ডিপোর অপারেশন ম্যানেজার মো. রবিউল আলম জানান, রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় ডিজেল হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়। মঙ্গলবার বিকেলে তা শেষ হয়েছে।

২০১৮ সালের দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী, বাংলাদেশ ও ভারত ১৫ বছরে প্রায় ২০ লাখ টন ডিজেল আমদানির বিষয়ে সম্মত হয়েছে। ২০২৩ সালের মার্চে পাইপলাইনটি উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত এই লাইনের মাধ্যমে বাংলাদেশ ৩ লাখ ৩০ হাজার ৮৭ টন ডিজেল আমদানি করেছে।

আমদানিকৃত জ্বালানি রাষ্ট্রায়ত্ত তিনটি প্রতিষ্ঠান—পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম এবং যমুনা অয়েল কোম্পানির মধ্যে প্রায় সমান পরিমাণে বিতরণ করা হয়।

বাংলাদেশ অংশে ফ্রেন্ডশিপ পাইপলাইনটির দৈর্ঘ্য ১২৬ দশমিক ৫৭ কিলোমিটার। পঞ্চগড়, নীলফামারী ও দিনাজপুরের বিভিন্ন এলাকার ওপর দিয়ে পাইপলাইনটি পার্বতীপুরে এসে শেষ হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত