ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
মাদক কারবারে বিএনপি নেতাকর্মী জড়িত থাকলেও ছাড় নয়: আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: মাদকবিরোধী অভিযানে দলীয় পরিচয় কোনো বাধা হবে না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, মাদক প্রতিরোধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে। বিএনপির কোনো নেতাকর্মী মাদক কারবারের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা ও উন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন আইনমন্ত্রী।
তিনি বলেন, ‘বাংলাদেশ পুলিশের হাত এখনো অতটা দুর্বল হয়নি। সুতরাং আপনারা আপনাদের কাজ নির্ভীকভাবে করে যাবেন। জনগণের স্বার্থে যদি দেখেন, মাদক কারবার বা মাদকের গডফাদার হিসেবে সরকারদলীয় কিংবা বিরোধী কোনো নেতার সম্পৃক্ততা আছে, তাকে ধরতেও যেন আপনাদের হাত না কাঁপে।’
সভায় দেশের গত ১৭ বছরের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন আসাদুজ্জামান। তিনি বলেন, ‘গত ১৬-১৭ বছরে চার হাজারের বেশি বিএনপি নেতাকর্মী গুম ও ক্রসফায়ারের শিকার হয়েছেন। এর মধ্যে প্রায় ৭০০ বিএনপি নেতাকর্মীকে গুম করা হয়েছে। একই সময় জামায়াতের অসংখ্য নেতাকর্মী গুম ও হত্যার শিকার হয়েছেন।’
এ সময় বিগত সরকারের আমলে দায়ের হওয়া মামলার বিষয়েও বক্তব্য দেন আইনমন্ত্রী। তার দাবি, ওই সময়ে ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা করা হয়েছিল। এসব মামলার ৯৯ শতাংশেরই বাদী ছিল পুলিশ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মাধ্যমিকের সব শিক্ষকদের জরুরি নির্দেশনা মাউশির
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য