×

ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

স্থানীয় সরকার নির্বাচনের তারিখ নিয়ে যা জানাল ইসি

২০২৬ সেপ্টেম্বর ১৫ ১৬:২৫:০৮

স্থানীয় সরকার নির্বাচনের তারিখ নিয়ে যা জানাল ইসি

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের ভোটের তারিখ চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ইসি সচিব জানান, আন্তঃমন্ত্রণালয় বৈঠকে ভোট আয়োজনের সার্বিক প্রস্তুতি, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সক্ষমতা এবং প্রয়োজনীয় সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। বৈঠকে যে সিদ্ধান্ত আসবে, তার ভিত্তিতেই ভোটের তারিখ চূড়ান্ত করবে নির্বাচন কমিশন।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্য নিয়ে জানতে চাইলে আখতার আহমেদ বলেন, ‘তার বক্তব্যের পাল্টা বক্তব্য দেওয়ার ধৃষ্টতা আমি দেখাব না।’

তিনি জানান, আগামী ১৭ সেপ্টেম্বর আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর স্থানীয় সরকার নির্বাচনের ভোটের তারিখের বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান স্পষ্ট হবে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত