ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস
নিজস্ব প্রতিবেদক: বিশ্বজুড়ে গণতন্ত্রের চর্চা, নাগরিক অধিকার ও আইনের শাসনের গুরুত্ব তুলে ধরতে আজ ১৫ সেপ্টেম্বর পালিত হচ্ছে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। প্রতিবছর বিভিন্ন দেশে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়।
জাতিসংঘ সাধারণ পরিষদ ২০০৭ সালে একটি প্রস্তাব গ্রহণের মাধ্যমে ১৫ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। এর পরের বছর, অর্থাৎ ২০০৮ সাল থেকে দিবসটি আনুষ্ঠানিকভাবে বিশ্বজুড়ে পালিত হয়ে আসছে।
তবে গণতন্ত্রের জন্য দিনটির ঐতিহাসিক গুরুত্ব আরও আগে থেকেই তৈরি হয়। ১৯৯৭ সালের ১৫ সেপ্টেম্বর ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) গণতন্ত্রের নীতি, বিভিন্ন উপাদান ও চর্চা নিয়ে একটি ‘সর্বজনীন ঘোষণা’ গ্রহণ করে। সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ এবং বিশ্বে গণতন্ত্রের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যেই পরবর্তীতে জাতিসংঘ ১৫ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস হিসেবে নির্ধারণ করে।
গণতন্ত্র দিবসের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো নাগরিকদের মৌলিক অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করা। এর মধ্যে রয়েছে মতপ্রকাশের স্বাধীনতা, সবার জন্য সমতা, ন্যায়বিচার এবং জনগণের মতামতের যথাযথ প্রতিফলন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিষ্ঠা, রাষ্ট্রীয় ক্ষমতার জবাবদিহি নিশ্চিত করা এবং দুর্নীতি প্রতিরোধেও গণতান্ত্রিক ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হয়।
পাশাপাশি গণতন্ত্রকে কার্যকর রাখতে স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতার পরিবেশকেও গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়। কারণ স্বাধীন গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে জনগণকে তথ্য জানানো এবং জবাবদিহি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এদিকে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী গণতন্ত্রের মূল্যবোধ আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়েছেন।
বাণীতে তিনি বলেন, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস মানুষের মধ্যে গণতন্ত্র সম্পর্কে আগ্রহ বাড়ানোর পাশাপাশি আইনের শাসন, মতপ্রকাশের স্বাধীনতা, নাগরিক ও মানবাধিকারের সুরক্ষা এবং জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গড়ে তোলার বিষয়টি সামনে নিয়ে আসে। বিশ্বব্যাপী গণতন্ত্রের নীতি প্রচার ও সুসংহত করার লক্ষ্যেই দিবসটি পালন করা হয়।
গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে যারা জীবন দিয়েছেন, তাদের প্রতিও শ্রদ্ধা জানান রুহুল কবির রিজভী।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক পরিবেশ মানুষের মৌলিক অধিকার ও স্বাধীনতা রক্ষার সুযোগ তৈরি করে। একই সঙ্গে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা মানুষের সেবা এবং ন্যায়সংগত সিদ্ধান্ত গ্রহণে দায়িত্বশীল ভূমিকা পালনের সুযোগ পান।
আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের এই আয়োজনের মধ্য দিয়ে গণতন্ত্রের মূল্যবোধ, নাগরিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গড়ে তোলার গুরুত্ব আবারও সামনে আসে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- ফের ব্যালন ডি’অরের তালিকায় মেসি
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু