ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
১৭ বছর পর কুমিল্লায় এক মঞ্চে বিভিন্ন দলের প্রতিনিধিরা
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, সুশাসন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান এমপির সঙ্গে মতবিনিময় সভা হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা একই মঞ্চে অংশ নেওয়ায় সভাটিকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন বক্তারা। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মিজ রুজি আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক নিয়ন্ত্রণের পাশাপাশি দুর্নীতি দমন, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ডের বিষয়ও সভায় উঠে আসে।
হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, ১৭ বছর পর সব দলের প্রতিনিধিদের নিয়ে একসঙ্গে একটি মিটিং হয়েছে, যা নিঃসন্দেহে ঐতিহাসিক একটি বিষয়। তিনি বলেন, ‘সংকটে সমাধান আছে। দেশের সার্বভৌমত্বের বিষয়ে আমরা এক থাকব, একসঙ্গে কাজ করব।’
মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করতে হবে। একই সঙ্গে সমাজের বিভিন্ন সমস্যা এবং বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি। সিএনজি গ্যাস নিয়ে যে সংকট ছিল, সেটি ইতোমধ্যে সমাধান হয়েছে বলেও জানান হুইপ।
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেন, কুমিল্লা একটি বড় জেলা। শিগগিরই কুমিল্লাকে মেট্রোপলিটন করা হবে। এর ফলে পুলিশ সুপারের ওপর চাপ কমবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে।
এনসিপির দক্ষিণাঞ্চলের সমন্বয়ক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেন, কুমিল্লা বিভাগ নিয়ে কোনো ধরনের আঞ্চলিক বিদ্বেষ যাতে ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
বিরোধীদলীয় উপনেতা ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কুমিল্লা বিভাগ বাস্তবায়নে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের অনেক কষ্ট করছেন। তিনি নিজে স্বাক্ষর সংগ্রহ করছেন বলেও উল্লেখ করেন ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
সভায় কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য মো. জসিম উদ্দিন, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ মনিরুল হক চৌধুরী এবং কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য আতিকুল ইসলাম শাওন বক্তব্য দেন।
এ ছাড়া সভায় কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের নামাজের সময়সূচি (৮ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- ফের ব্যালন ডি’অরের তালিকায় মেসি
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু