ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
গাজীপুরে ১২০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগ। রোববার (১৩ সেপ্টেম্বর) ভোর পৌনে ৫টার দিকে বাসন থানাধীন ভোগড়া বাইপাস মোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার ডেইলপাড়া এলাকার অষ্টমী শর্মা (২১) ও একই এলাকার রাজেন্দ্র সিং (৩৫)।
মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল ভোগড়া বাইপাস মোড়ে অভিযান চালায়। এ সময় মাদক কেনাবেচার উদ্দেশ্যে সেখানে অবস্থান করা অষ্টমী শর্মা ও রাজেন্দ্র সিংকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা পলিথিনে মোড়ানো এয়ারটাইট জিপার প্যাকেট তল্লাশি করে ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, উদ্ধার করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা। পরে বিধি অনুযায়ী ইয়াবাগুলো জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বাসন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ১২ সেপ্টেম্বর মামলাটি দায়ের করা হয়। মামলার নম্বর ২৫। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(ক)/৪১ ধারায় মামলাটি করা হয়েছে।
মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) অশোক কুমার পাল পিপিএমের দিকনির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়।
গাজীপুর মহানগরীতে মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। মাদকের সরবরাহ ও কেনাবেচা বন্ধে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি নিয়মিত অভিযান আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- আজকের নামাজের সময়সূচি (৮ সেপ্টেম্বর)