ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
প্রধানমন্ত্রীর ফেনী সফরের তারিখ পেছাল
নিজস্ব প্রতিবেদক: ফেনীতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পূর্বনির্ধারিত ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিত করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী আগামী ১ অক্টোবর তিনি ফেনী সফর করবেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী জেলা প্রশাসক মো. মাহবুবউল করিম।
তিনি জানান, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ততার কারণে সফরের তারিখ পরিবর্তন করা হয়েছে।
সফর স্থগিত হলেও পরশুরাম ও ফুলগাজীতে প্রস্তুতি অব্যাহত রয়েছে। মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন প্রকল্পের উদ্বোধন ঘিরে অনুষ্ঠানস্থল প্রস্তুত করা হচ্ছে। এরই মধ্যে প্রস্তাবিত অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছে এসএসএফ। পাশাপাশি পরশুরাম মডেল সরকারি পাইলট স্কুল মাঠে হেলিপ্যাড নির্মাণ এবং সড়ক মেরামত ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে।
তবে তারিখ পেছানো হলেও নেতাকর্মীদের উৎসাহের কমতি নেই বলে দাবি স্থানীয় সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনুর। তিনি বলেন, ‘১ অক্টোবর ঐতিহাসিক সমাবেশ হবে।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?