ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
হাসিনা সরকারের আমলের ১০১ সমঝোতা স্মারক পর্যালোচনা হচ্ছে: চিফ হুইপ
নিজস্ব প্রতিবেদক: বিগত শেখ হাসিনা সরকারের সময়ে বিভিন্ন দেশের সঙ্গে করা ১০১টি সমঝোতা স্মারক (এমওইউ) পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, অনতিবিলম্বে এসব পর্যালোচনার ফলাফল পাওয়া যাবে।
আজ শুক্রবার সংসদ অধিবেশন পরবর্তী এক প্রেস কনফারেন্সে সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
চিফ হুইপ বলেন, বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু প্রত্যাশিত সহযোগিতা না পাওয়ায় কিছু সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।
অন্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার বিষয়ে নুরুল ইসলাম মনি বলেন, দেশের স্বার্থ সবার আগে। এ প্রসঙ্গে তিনি জানান, চট্টগ্রাম বন্দরে বাংলাদেশ ও কোনো বন্ধু দেশের দুটি জাহাজ একসঙ্গে এলে আগে বন্ধু দেশের জাহাজ খালাসের মতো ব্যবস্থাও করা হয়েছে।
শেখ হাসিনা সরকারের সময়ে দেশের স্বার্থবিরোধী এমন অনেক চুক্তি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি বলেন, ‘আমরা সেই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি। দেশের স্বার্থ রক্ষা করার পরই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা হবে।’
গুম প্রতিরোধ আইন সংসদে পাসের বিষয়ে চিফ হুইপ বলেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও গুমের শিকার হয়েছিলেন। তাই গুম প্রতিরোধ আইনকে আগের চেয়ে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। নুরুল ইসলাম মনি জানান, আইন প্রণয়নের আগে আইনজীবী, বিচারক, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নেওয়া হয়েছে। তবে এরপরও বিরোধী দল আইনটির বিরোধিতা করছে বলে দাবি করেন তিনি।
সার সংকটের বিষয়ে চিফ হুইপ বলেন, দেশে এখনো ১৬ লাখ টন সার অতিরিক্ত মজুত রয়েছে। সংকটের মূল কারণ ব্যবস্থাপনার ত্রুটি বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি জানান, পতিত সরকারের সময়ে নিয়োগ পাওয়া প্রায় ৪ হাজার সার ডিলার বর্তমানে দেশে নেই।
তিনি বলেন, ওই সময়ে সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিদেরই সার ডিলারের লাইসেন্স দেওয়া হয়েছিল। তাদের অনুপস্থিতির কারণেও বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান তিনি।
কৃষকদের স্বার্থে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে চিফ হুইপ প্রশ্ন রাখেন, সরকার যদি কৃষকের কথা না ভাবত, তাহলে খাল খননের উদ্যোগ কেন নেওয়া হলো।
ইএই্চপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক