ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করেই সাইবার আইন সংশোধন: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে বিশৃঙ্খলা বন্ধ, সম্প্রীতি রক্ষা এবং জনপরিসরে নৈতিক অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধ সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। একই সঙ্গে মুক্তচিন্তা, সংবাদমাধ্যমের স্বাধীনতা কিংবা সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না বলেও জানিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের কাছে এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন মন্ত্রী।
আন্দালিভ রহমান পার্থ বলেন, ‘অতীতে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টসহ বিভিন্ন আইনের অপব্যবহারের মাধ্যমে সংবাদমাধ্যমকে দমনের ঘটনা ঘটেছে। নতুন আইনে যেন কোনো দ্ব্যর্থবোধক ভাষা না থাকে এবং ভবিষ্যতে গণমাধ্যমের ওপর অপব্যবহারের সুযোগ তৈরি না হয়, সে বিষয়ে সরকার সতর্কতার সঙ্গে খসড়া পরিমার্জন করছে।’
তিনি আরও বলেন, ‘বাকস্বাধীনতার নামে অনলাইনে অশালীন গালিগালাজ, সাইবার বুলিং ও কুরুচিপূর্ণ কনটেন্ট সামাজিক মূল্যবোধ ও নৈতিকতার অবক্ষয় ঘটাচ্ছে। এসব প্রতিরোধের পাশাপাশি সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে অংশীজনদের সঙ্গে আলোচনা চলছে।’
মন্ত্রী উল্লেখ করেন, শুধু কঠোর আইন করে সাইবার অপরাধ পুরোপুরি দমন করা সম্ভব নয়। যাচাই না করে মানহানিকর তথ্য বা পোস্ট শেয়ার করার ঝুঁকি সম্পর্কে জনগণকে সচেতন করতে সরকার বিশেষ কর্মসূচি নেবে।
সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সামাজিক ভারসাম্য বজায় রাখতে সাইবার নিরাপত্তা আইনের সংশোধন প্রয়োজন। তবে এর অপব্যবহার ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ অনলাইন জালিয়াতি, সেক্সটোরশন, নারীদের ব্ল্যাকমেইলিং এবং সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের মতো অপরাধ মোকাবিলায় যুগোপযোগী আইন প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
সভায় সাংবাদিক সংগঠনের নেতা, বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সম্পাদক এবং সংশ্লিষ্টরা অংশ নেন। তাঁরা খসড়া আইনের বিভিন্ন দিক নিয়ে তাঁদের মতামত দেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ