×

ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

আজ যেসব এলাকায় গ্যাস বন্ধ থাকবে 

২০২৬ সেপ্টেম্বর ১০ ১০:০৫:১৮

নিজস্ব প্রতিবেদক: জরুরি রক্ষণাবেক্ষণ ও পাইপলাইন স্থানান্তরের কাজের কারণে রাজধানীর কয়েকটি এলাকায় আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ৮ ঘণ্টা এবং বগুড়া শহর ও আশপাশের এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ বিষয়ে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পৃথক গণবিজ্ঞপ্তি দিয়ে গ্রাহকদের জানিয়েছে তিতাস গ্যাস ও পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল)।

তিতাস গ্যাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শাহজাহানপুর রেল ক্রসিং এলাকায় রেললাইনের দুই পাশে ভালভ স্থাপন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় বিতরণ লাইন স্থানান্তর কাজের টাই-ইনের জন্য আজ দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এই সময়ে বাসাবো, খিলগাঁও, মাদারটেক, শাহজাহানপুর, সিপাহীবাগ, তিলপাপাড়া, মালিবাগ, শান্তিবাগ, তালতলা মার্কেট ও আশপাশের এলাকায় আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির সব গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। একই সঙ্গে সংলগ্ন কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।

এ কারণে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

অন্যদিকে, পিজিসিএলের বিজ্ঞপ্তি অনুযায়ী, বগুড়া শহর ও সংলগ্ন এলাকায় আজ বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এতে বগুড়া শহর ও আশপাশের আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের পাশাপাশি শিল্প-কারখানা, ক্যাপটিভ পাওয়ার এবং সিএনজি স্টেশনসহ সব শ্রেণির গ্রাহক গ্যাস সরবরাহ বন্ধের আওতায় থাকবেন।

রক্ষণাবেক্ষণ ও স্থানান্তরকাজ শেষ হলে নির্ধারিত সময় অনুযায়ী গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার কথা রয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে পিজিসিএল কর্তৃপক্ষ।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল তেলের দাম

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠায় বিশ্ববাজারে... বিস্তারিত