ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
একযোগে দেশের ১২ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ
নিজস্ব প্রতিবেদক: দেশের ১২টি উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১২ জন সিনিয়র সহকারী কমিশনারকে এই দায়িত্ব প্রদান করে তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। তারা নিজ নিজ কর্মস্থলে যোগদানের পর সংশ্লিষ্ট অধিক্ষেত্রে ‘এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট’ হিসেবে দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকা ও বিভাগ:
১. মিজু মিথিলা দাস - রাজশাহী বিভাগ
২. জনাব মো: হাবল উদ্দিন - ময়মনসিংহ বিভাগ
৩. মিজু ফাইরুজ তাসনিম - সিলেট বিভাগ
৪. মিজু তানিয়া আক্তার লুবনা - সিলেট বিভাগ
৫. জনাব এ. আর. এম. জাহিদ হাসান - বরিশাল বিভাগ
৬. জনাব মো: ওয়ায়েদ ওয়াসিফ - রাজশাহী বিভাগ
৭. জনাব মো: শাহরিয়ার আশরাফ - রংপুর বিভাগ
৮. জনাব মো: শাহিন আলম - রংপুর বিভাগ
৯. জনাব মো: মাহবুবুর রহমান - রংপুর বিভাগ
১০. জনাব দেবাংশু বিশ্বাস - রংপুর বিভাগ
১১. জনাব তানজিল পারভেজ - ঢাকা বিভাগ
১২. মিজু পান্না আক্তার - ময়মনসিংহ বিভাগ
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি (The Code of Criminal Procedure, 1898) এর ধারা-১৪৪ অনুযায়ী তাদের এই বিশেষ ক্ষমতা অর্পণ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন।
বিসিএস প্রশাসন ক্যাডারের এই রদবদল মাঠ প্রশাসনে গতিশীলতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- নতুন পে-স্কেলে কত বাড়ছে প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা?
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- নতুন পে-স্কেলে কত বাড়ছে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন?
- নতুন পে স্কেলে নবম গ্রেডের বেতন কত? জেনে নিন
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- শেয়ারবাজারে টানা দ্বিতীয় দিন উত্থান, ফিরেছে বিনিয়োগকারীদের আস্থা
- পরিকল্পনা কমিশনের সদস্য হলেন এহছানুল হক