×

ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

ব্যবসায়ীদের হয়রানি না করে কর আদায়ের পরিবেশ চান অর্থমন্ত্রী

২০২৬ সেপ্টেম্বর ০৮ ১৬:২৯:৫১

ব্যবসায়ীদের হয়রানি না করে কর আদায়ের পরিবেশ চান অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ব্যবসায়ীদের কোনো ধরনের অসুবিধা বা হয়রানি না করে কর আদায় এবং করদাতাদের জন্য আনন্দদায়ক পরিবেশ তৈরির ওপর জোর দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার দুপুরে আগারগাঁওয়ের এনবিআর ভবনে এনবিআর ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ভ্যাট রিটার্ন এক মাস পরপর ফিরিয়ে আনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, প্রতিটি স্টেকহোল্ডারের অনিষ্পন্ন রাজস্ব মামলা ও ইস্যুগুলোর দ্রুত সমাধানের লক্ষ্যে আলোচনা চলছে। যারা কর প্রদান করেন, তাঁদের সঙ্গে কথা বলে একটি সুষ্ঠু কর ব্যবস্থা তৈরি করাই সরকারের লক্ষ্য।

জুলাই মাসের রাজস্বসংক্রান্ত বিষয় এবং টানা তিন মাসের ভ্যাট রিটার্নের জটিলতা প্রসঙ্গে মন্ত্রী জানান, এ বিষয়ে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, ব্যবসায়ীদের কার্যক্রম ও ব্যবসাকে বাধাগ্রস্ত করে কোনো ট্যাক্সেশন বা কর আদায় প্রক্রিয়া পরিচালনা করা হবে না।

অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি ব্যবসায়ীদের দেওয়া করের ওপর ভিত্তি করেই চালিত হয়। তাই ব্যবসায়ীদের ন্যায্য সুযোগ-সুবিধা দেওয়া এবং তাঁদের হয়রানিমুক্ত রেখে রাজস্ব আদায়ের পরিবেশ বজায় রাখাই সরকারের উদ্দেশ্য।

এ সময় অর্থবছরের প্রথম দুই মাসে ২২ শতাংশ কম ভ্যাট আদায়ের বিষয়ে জানতে চাইলে সেটি এড়িয়ে যান অর্থমন্ত্রী।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত