ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের বিরল পৌরশহরে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শ্বশুর মো. আব্দুস সাত্তারকে (৬১) গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আব্দুস সাত্তার বিরল পৌরশহরের শংকরপুর (ডাঙ্গাপাড়া) এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে।
মামলার এজাহারে ভুক্তভোগী গৃহবধূ উল্লেখ করেন, তাঁর স্বামী একজন শারীরিক প্রতিবন্ধী। বিয়ের মাত্র এক মাস পর থেকেই শ্বশুর তাঁর প্রতি কুনজর দিতে শুরু করেন এবং বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিতেন। এতে রাজি না হওয়ায় আনুমানিক চার মাস আগে একদিন এবং পরবর্তীতে আরও দুদিন তাঁকে ধর্ষণ করেন শ্বশুর।
এজাহারে আরও বলা হয়, এরই ধারাবাহিকতায় চলতি বছরের ১৫ জুলাই রাতে খাবার শেষে গৃহবধূ তাঁর স্বামীর ঘরে ঘুমাতে যান। রাত ১১টার দিকে শ্বশুর পুনরায় তাঁর শয়নকক্ষে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করেন।
এ ঘটনায় ৪ সেপ্টেম্বর দিনগত রাতে ভুক্তভোগী নিজে বাদী হয়ে বিরল থানায় মামলা দায়ের করেন।
ভুক্তভোগীর অভিযোগ ও ঘটনার বিবরণে মামলা রুজুর পর রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুস সাত্তারকে তাঁর নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে বিরল থানা পুলিশ।
বিরল থানার ওসি মো. আল এমরান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা ও আইনগত প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি