ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
হেফাজত আমিরের দোয়া নিলেন ধর্ম প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করে দোয়া নিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় যান ধর্ম প্রতিমন্ত্রী। পরে মাদ্রাসার মেহমানখানায় হেফাজত আমিরের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন এবং কুশল বিনিময় করেন তিনি।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শামীম কায়সার লিংকন বলেন, দীর্ঘদিন ধরেই হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা ছিল তাঁর। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর হেফাজত আমিরের কাছে দোয়া নিতে তিনি ফটিকছড়িতে এসেছেন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘জ্ঞানী ও ইলমি ব্যক্তিদের কাছে গিয়ে দোয়া নিতে হয়। তাদের সমালোচনাকে আমরা পরামর্শ হিসেবে দেখি। সেই পরামর্শ নিয়ে আমরা পথ চলতে চাই।’
তিনি আরও বলেন, দেশের মুসলমানদের বড় একটি অংশ হানাফি মাজহাবের অনুসারী। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার মতামত ও পরামর্শ নিয়ে কাজ করা হবে।
হেফাজতে ইসলামের সঙ্গে সরকারের দূরত্বের বিষয়ে জানতে চাইলে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, তিনি বিষয়টিকে দূরত্ব হিসেবে দেখছেন না। যোগাযোগ যত বাড়বে, ততই এ ব্যবধান কমে আসবে।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন বিষয়ে যে পরামর্শ, চাপ কিংবা জন আকাঙ্ক্ষার প্রতিফলন সরকারের কাছে আসে, সেগুলোকে চাপ হিসেবে না দেখে গঠনমূলক পরামর্শ হিসেবে দেখা হয়। সরকারের ওপর এ ধরনের গঠনমূলক চাপ থাকা প্রয়োজন, যাতে কোনো ভুলত্রুটি না হয়।
এ সময় হেফাজতে ইসলামের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর ছেলে মুফতি আইয়ুব বাবুনগরী বলেন, শনিবার দুপুরে ধর্ম প্রতিমন্ত্রী মাদ্রাসায় এসে হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁর দোয়া নেন।
তিনি বলেন, সাক্ষাৎকালে ধর্ম প্রতিমন্ত্রী জানিয়েছেন, ওলামা-মাশায়েখদের সঙ্গে নিয়ে তিনি ধর্ম মন্ত্রণালয় পরিচালনা করতে চান। তিনি কোনো বিশেষ গোষ্ঠীর ধর্ম প্রতিমন্ত্রী নন, বরং সবার ধর্ম প্রতিমন্ত্রী। সবার সঙ্গে মিলেমিশে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি।
গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে হেফাজতে ইসলামের দেওয়া বিবৃতির বিষয়ে জানতে চাইলে মুফতি আইয়ুব বাবুনগরী বলেন, বিবৃতিটি কে দিয়েছেন, সেটি তাঁরা জানেন না। এ বিষয়ে আজ কোনো আলোচনা হয়নি।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ