ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
রাত ১১টা পর্যন্ত চলবে মেট্রোরেল, বাড়ছে আরও দুই ট্রেন
নিজস্ব প্রতিবেদক: আগামী মাস থেকে রাতে মেট্রোরেলের চলাচলের সময় আরও ২০ মিনিট থেকে আধা ঘণ্টা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে রাত ১১টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে। যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে চলতি মাসের শেষ দিকে আরও দুটি ট্রেন যুক্ত করার প্রস্তুতিও চলছে।
ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানিয়েছে, রাতে মেট্রোরেলের চলাচলের সময় বাড়ানোর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর আগে গত ৭ জুন থেকে রাতে উভয় দিকে মেট্রোরেলের চলাচল ২০ মিনিট করে বাড়ানো হয়েছিল। তবে শেষ দিকের ট্রেনগুলোর মধ্যে ২০ মিনিটের বিরতি থাকায় এসব ট্রেনে যাত্রীদের চাপ বেড়েছে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দুটি ট্রেন বাড়ানোর পর মেট্রোরেলে দৈনিক যাত্রীসংখ্যা প্রায় ১০ হাজার বেড়েছে। এ কারণে রাতে আরও দুটি ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি মাসের শেষ দিকে নতুন দুটি ট্রেন যুক্ত হতে পারে। এতে শেষ দিকের ট্রেনগুলোর মধ্যকার ২০ মিনিটের বিরতি কমে ৭ থেকে ৮ মিনিটে নেমে আসবে।
ডিএমটিসিএলের কর্মকর্তারা জানান, রাতে মেট্রোরেলের সময় বাড়াতে অতিরিক্ত ট্রেনচালক প্রয়োজন। ইতোমধ্যে অপারেটর নিয়োগ দেওয়া হয়েছে এবং তাদের প্রশিক্ষণ চলছে। আগামী ২৬ আগস্ট প্রশিক্ষণ শেষ হওয়ার কথা। এরপর নতুন অপারেটরদের দিয়ে ট্রেন পরিচালনা শুরু হবে। পাশাপাশি রাতের সময় বাড়ানোর পর রক্ষণাবেক্ষণসহ অন্যান্য কার্যক্রম কীভাবে পরিচালনা করা হবে, তা নিয়েও পরীক্ষা-নিরীক্ষা চলছে।
বর্তমানে মতিঝিল থেকে উত্তরা অভিমুখে রাতের শেষ ট্রেন ছাড়ে সাড়ে ১০টায়। অন্যদিকে উত্তরা থেকে মতিঝিলের দিকে শেষ ট্রেন ছাড়ে রাত ৯টা ৫০ মিনিটে। সকালে উত্তরা থেকে মতিঝিলের উদ্দেশে প্রথম ট্রেন ছাড়ে সাড়ে ৬টায় এবং মতিঝিল থেকে উত্তরা অভিমুখে প্রথম ট্রেন ছাড়ে সকাল সোয়া ৭টায়। তবে সকালে মেট্রোরেলের সময় বাড়ানোর বিষয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই।
কর্তৃপক্ষ বলছে, সাড়ে তিন মিনিট পরপর ট্রেন চালানোর সক্ষমতা রয়েছে। প্রকল্প গ্রহণের সময় সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল পরিচালনার পরিকল্পনা ছিল। তবে জনবলের সংকটের কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এখন ধাপে ধাপে চলাচলের সময় বাড়ানো হচ্ছে।
উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত প্রতিদিন পাঁচ লাখ যাত্রী মেট্রোরেলে যাতায়াত করবেন বলে ধারণা করা হয়েছিল। বর্তমানে দৈনিক গড়ে প্রায় সাড়ে চার লাখ যাত্রী এই সেবা ব্যবহার করছেন। এদিকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের কাজ চলছে। বর্ধিত অংশ আগামী বছর চালু হতে পারে। তখন দৈনিক যাত্রীসংখ্যা ৬ লাখ ৭৭ হাজারে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
২০২২ সালের ২৮ ডিসেম্বর ঢাকায় মেট্রোরেল চলাচল শুরু হয়। প্রথম দিকে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলাচল করলেও পর্যায়ক্রমে এর পরিধি বাড়ানো হয়। ২০২৩ সালের শেষ দিনে মতিঝিল পর্যন্ত সব স্টেশনে যাত্রী ওঠানামা শুরু হয়।
ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মো. নজরুল ইসলাম জানিয়েছেন, রাতে দুটি ট্রেন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে এবং এর দিন-তারিখ শিগগিরই চূড়ান্ত করা হবে। একই সঙ্গে আগামী মাস থেকে রাতে মেট্রোরেলের চলাচলের সময় বাড়ানোর কাজও এগিয়ে চলছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- নতুন করে এমপিওভুক্ত হচ্ছেন ৬৪১ শিক্ষক-কর্মচারী
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ