ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (DUAA) সাবেক মহাসচিব ও বিশিষ্ট সংগঠক শ্রী রঞ্জন কর্মকারের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সংগঠনটি।
বুধবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে DUAA-এর ১০ম মাসিক সভা শুরুর আগে সংগঠনের বর্তমান আহ্বায়ক শামসুজ্জামান দুদু ও সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী এ শোক প্রকাশ করেন।
শামসুজ্জামান দুদু বলেন, রঞ্জন কর্মকার ছিলেন তাদের অত্যন্ত ঘনিষ্ঠ একজন মানুষ এবং DUAA-এর সাবেক মহাসচিব। তিনি দুই মেয়াদে সংগঠনটির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে তিনি ছিলেন সাবেক ছাত্রনেতা ও সংগঠনের ঘনিষ্ঠ সহযোদ্ধা।
রঞ্জন কর্মকারের মৃত্যুতে শোক জানিয়ে তিনি বলেন, ‘তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। আমরা একটি প্রতিনিধিদল নিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করব এবং তাদের প্রতি সমবেদনা জানাব।’
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী রঞ্জন কর্মকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
রঞ্জন কর্মকারের আকস্মিক মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- আজকের নামাজের সময়সূচি (৮ সেপ্টেম্বর)
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ফের ব্যালন ডি’অরের তালিকায় মেসি