ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
সঙ্কট কাটিয়ে প্রত্যাশিত উত্থান, বেড়েছে সূচক ও লেনদেন
নিজস্ব প্রতিবেদক: সঙ্কট কাটিয়ে আবারও আজ (১১ আগস্ট) ঘুরে দাঁড়ালো শেয়ারবাজার। যদিও গতকাল থেকেই উত্থানে ফিরতে শুরু করেছে। এদিন সূচক সামান্য বাড়ালেও তা সন্তোষজনক ছিল না। তবে আজ সূচকের প্রত্যাশিত উত্থানে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। একইসঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক সময়ে সূচকের ধারাবাহিক পতনে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা অস্বস্তি তৈরি হয়েছিল। কিন্তু আজকের উত্থান সেই অস্বস্তি কাটিয়ে বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। যে কারণে লেনদেনে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়েছে। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন উল্লেখযোগ্য হারে বেড়েছে।
নিয়ন্ত্রক সংস্থার উচিত এই মুহূর্তে শক্তভাবে বাজার মনিটরিং করা, যাতে বাজার আবারও পতনে রূপ না নেয়। বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে এবং বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করতে নিয়মিত নজরদারি জরুরি বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
বিশ্লেষকরা বলছেন, আজকের উত্থান বিনিয়োগকারীদের জন্য স্বস্তির খবর। তবে ধারাবাহিকতা বজায় রাখতে নিয়ন্ত্রক সংস্থাকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। বাজার মনিটরিং জোরদার এবং স্বচ্ছতা বাড়ানো গেলে দীর্ঘমেয়াদে বাজারের প্রতি আস্থা আরও বাড়বে বলে আশা করছেন তারা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৮.৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯০৩.৫৩ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৭.৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৮২.৬০ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৮.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০৪.৫৬ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৪২টির দর বেড়েছে, ১০১টির দর কমেছে এবং ৫০টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ১ হাজার ১১৫ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৯০৮ কোটি ৪০ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ২০৭ কোটি ২ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৭১ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৩৫ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২৩১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৬৪টির, কমেছে ৪৯টির এবং পরিবর্তন হয়নি ১৮টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬১.৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৯০.৪৫ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ১০.৬১ পয়েন্ট বেড়েছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- আজকের নামাজের সময়সূচি (৮ সেপ্টেম্বর)
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ফের ব্যালন ডি’অরের তালিকায় মেসি