×

ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

আজ টানা ৮ ঘণ্টা বিদুৎ থাকবে না যেসব এলাকায় 

২০২৬ আগস্ট ০৮ ০৯:০৩:৩৭

আজ টানা ৮ ঘণ্টা বিদুৎ থাকবে না যেসব এলাকায় 

নিজস্ব প্রতিবেদক: ফিডার স্থানান্তরের কাজের কারণে আজ শনিবার (৮ আগস্ট) সুনামগঞ্জের কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত এসব এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখার কথা জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ।

শুক্রবার (৭ আগস্ট) রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের ট্রাফিক পয়েন্ট থেকে হাছনরাজা তোরণ পর্যন্ত সড়কটি চার লেনে উন্নীতকরণ কাজ চলছে। এর অংশ হিসেবে সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়ের সামনে থাকা ১১ কেভি থানা ও ১১ কেভি আমবাড়ি ফিডার স্থানান্তর করা হবে।

এই কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত থানা ফিডারের আওতাধীন পিটিআই স্কুল এলাকা, আমপাড়া, জামতলা, পুরাতন বাসস্ট্যান্ড, সোমপাড়া, আরপিন নগরের আংশিক এলাকা, মুক্তারপাড়া, পৌরবিপণি, কালীবাড়ী, বালুর মাঠ, উকিলপাড়া, কাজির পয়েন্ট, প্রিয়াঙ্গ মার্কেট এলাকা এবং এসপি বাংলো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ফিডার স্থানান্তরের কাজ শেষ করার চেষ্টা করা হবে। সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের যে অসুবিধা হবে, তার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

ফিডার স্থানান্তর কাজ শেষ হলে নির্ধারিত এলাকাগুলোতে পুনরায় স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল তেলের দাম

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠায় বিশ্ববাজারে... বিস্তারিত