ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
বেসরকারি শিক্ষকদের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজে কর্মরত শিক্ষকদের দুটি গুরুত্বপূর্ণ বিষয়সহ শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
জানা গেছে, বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত উপদেষ্টা ড. মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকও উপস্থিত রয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য দুটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরের পর প্রধানমন্ত্রীর দপ্তরে যান শিক্ষামন্ত্রী।
নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, স্কুল-কলেজ-সংক্রান্ত একাধিক বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন শিক্ষামন্ত্রী। এর মধ্যে শিক্ষকদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের অর্থ ছাড়ের উদ্বোধন এবং বেসরকারি শিক্ষকদের বদলির বিষয়টি এজেন্ডাভুক্ত রয়েছে।
ওই কর্মকর্তা আরও জানান, শিক্ষকদের বদলি, অবসর সুবিধা এবং কল্যাণ ট্রাস্ট-সংক্রান্ত বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়ার পর পরবর্তী ধাপের কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী