ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির প্রভাবে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরি স্বর্ণের দাম ৯ হাজার ৮৫৬ টাকা বৃদ্ধি করেছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। সংস্থাটি জানায়, নতুন মূল্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হবে। এর আগে সর্বশেষ গত ৩১ জুলাই সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন।
বাজুসের ভাষ্য, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেট হলমার্ক করা ক্যাডমিয়াম স্বর্ণালংকারের দাম প্রতি গ্রাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৯৭০ টাকা। সে হিসাবে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ৩২ হাজার ৯৬০ টাকা। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রাম ১৯ হাজার ৭৫ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রাম ১৬ হাজার ৩৮০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি গ্রাম ১৩ হাজার ৩৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
রুপার ক্ষেত্রেও নতুন মূল্য নির্ধারণ করেছে বাজুস। নতুন দামে ২২ ক্যারেট হলমার্ক করা রুপা প্রতি গ্রাম ৪২০ টাকা, ২১ ক্যারেট রুপা ৪০০ টাকা, ১৮ ক্যারেট রুপা ৩৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি গ্রাম ২৬০ টাকায় বিক্রি হবে।
চলতি বছরে এ পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৯৮ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৮ দফা দাম বাড়ানো হয়েছে, ৪৯ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)