ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ঢাবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় বুটেক্সের শিক্ষার্থী আটক
ডুয়া ডেস্ক: রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি ছাত্রীনিবাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী আনিকা মেহেরুন্নেসা সাহি (২৪) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৪ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে নিউ মার্কেট এলাকার মাকসুদ ভবনের ৮ তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মরদেহটি ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল। প্রাথমিক তদন্তের পর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে এবং ময়নাতদন্ত শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জানা গেছে, আনিকা ঢাবির দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ছিলেন এবং তার গ্রামের বাড়ি নওগাঁ জেলার বদলগাছী উপজেলার নতুন হাট গ্রামে। তিনি ফিরোজ হোসেনের মেয়ে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ এ বিষয়ে জানান, তারা ঘটনাটি জানার পর থানার সাথে যোগাযোগ করেছেন এবং বুটেক্সের এক শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
নিউ মার্কেট থানার উপপরিদর্শক (এসআই) বিরাজ মিস্ত্রি বলেন, ছাত্রীনিবাসের অন্য বাসিন্দারা ঘটনাটি পুলিশকে জানান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমঘটিত সমস্যা হয়তো এই ঘটনার পেছনে থাকতে পারে।
নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন উদ্দিন বলেন, সন্দেহভাজন বুটেক্সের এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে এবং তদন্ত চলছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)