ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
আজ মহান জুলাই গণঅভ্যুত্থান দিবস
নিজস্ব প্রতিবেদক: আজ ৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবস। ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে দীর্ঘ দেড় দশকের শাসনের অবসান ঘটে। দিবসটি উপলক্ষে আজ সারা দেশে রাষ্ট্রীয় ছুটি, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, শহীদ পরিবারকে সংবর্ধনাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
দুই বছর আগে ৫ আগস্ট ছাত্র-জনতার রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হয়। আন্দোলনে শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রাণহানির ঘটনা জাতীয় স্মৃতিতে বিশেষ স্থান করে নিয়েছে। সেই ঘটনার স্মরণে আজ দেশজুড়ে পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস।
অনেকে এ আন্দোলনকে ‘জুলাই গণঅভ্যুত্থান’, ‘বর্ষা বিপ্লব’ কিংবা ‘জুলাই বিপ্লব’ নামে অভিহিত করেন। ভিন্ন ভিন্ন নামে পরিচিত হলেও আন্দোলনটি দেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে অন্যতম আলোচিত ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন মহলে প্রশ্নও উঠছে—এই আন্দোলনের যে প্রত্যাশা ছিল, তা কতটা বাস্তবায়িত হয়েছে।
দিবসটি উপলক্ষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শহীদ ও আহতদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বৈষম্যহীন, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাণীতে বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের শাসনের অবসান এবং জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার একটি ঐতিহাসিক ঘটনা। তিনি জাতীয় ঐক্য অটুট রাখার পাশাপাশি ভবিষ্যতে স্বৈরাচার, ফ্যাসিবাদ, চরমপন্থা কিংবা উগ্রবাদের পুনরুত্থান রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে তিনি আন্দোলনে প্রাণ হারানোদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের পরিবারের প্রতি জাতির দায়বদ্ধতার কথা উল্লেখ করেন।
দিবসটি ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও নিজেদের বক্তব্য তুলে ধরেছেন। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সবাইকে নৈতিক অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন বলেছেন, বৈষম্য, শোষণ ও সাম্প্রদায়িকতামুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়েই আন্দোলনের লক্ষ্য পূর্ণতা পাবে।
আজকের কর্মসূচির মধ্যে রয়েছে দেশের ৬৪ জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ। সকাল ৯টায় জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে। রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন জেলায়ও একই ধরনের কর্মসূচি পালিত হবে।
এ ছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি সম্প্রচারমাধ্যমে বিশেষ অনুষ্ঠান প্রচার, শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা, রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে বিশেষ আয়োজন এবং ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনার ব্যবস্থা রাখা হয়েছে। সরকারি ও স্বায়ত্তশাসিত জাদুঘরগুলো আজ বিনা টিকিটে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। শিশুদের জন্য সরকারি ও বেসরকারি বিনোদনকেন্দ্রও নির্ধারিত সময়ে উন্মুক্ত রাখার নির্দেশনা রয়েছে।
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক সাংস্কৃতিক কনসার্ট অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীরা অংশ নেবেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণতান্ত্রিক যুক্তফ্রন্টসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও আলোচনা সভা, সমাবেশ ও অন্যান্য কর্মসূচির আয়োজন করেছে।শহীদদের আত্মত্যাগ স্মরণ, গণঅভ্যুত্থানের ইতিহাস তুলে ধরা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেই স্মৃতি পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আজ দেশজুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- একাদশে ভর্তি: আবেদন ও প্রক্রিয়া জানুন
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- যেভাবে সহজে অনলাইনে দেখবেন এসএসসি পরীক্ষার ফলাফল