ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
প্রতিষ্ঠান প্রধানদের ভাইভা শুরুর নির্দেশ শিক্ষামন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: শিক্ষা মন্ত্রণালয় ও বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মধ্যকার রুদ্ধদ্বার সভা শেষ হয়েছে। সভায় প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানদের ভাইভা শুরুর প্রস্তুতি নিতে নির্দেশনা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় শুরু হওয়া সভা সন্ধ্যা সাড়ে ৬টার কিছু আগে শেষ হয়। সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব দাউদ মিয়া, এনটিআরসিএ চেয়ারম্যান আলিফ রুদাবা, শিক্ষার তিন অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা সূত্রে জানা গেছে, শিক্ষকদের বদলি কার্যক্রম শুরুর পর ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ শিক্ষকদের বদলি কার্যক্রম শেষ হওয়ার পর ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
সূত্রটি জানায়, ৬ষ্ঠ ও ৭ম গণবিজ্ঞপ্তিতে যারা ভুল পদে সুপারিশ পেয়েছিলেন, তাদের দ্রুত প্রতিস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। কীভাবে তাদের সুপারিশ করা হবে, সে বিষয়ে একটি পদ্ধতি নির্ধারণের নির্দেশও দেওয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে সভায় উপস্থিত একটি দপ্তরের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এনটিআরসিএ তাদের বিদ্যমান সমস্যাগুলো সভায় উপস্থাপন করেছে। চাকরিপ্রার্থীদের আন্দোলনসহ অন্যান্য বিষয় তুলে ধরেছেন। সভায় বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে, দ্রুত আপনারা বিষয়গুলো জানতে পারবেন।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত