ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
সূচকের ধীরগতিতেও দৃঢ় বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক, ৩ আগস্ট: আজ শেয়ারবাজারে লেনদেন শেষ হয়েছে সূচকের মিশ্র পতনের মধ্য দিয়ে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের মান কমার পাশাপাশি টাকার অংকে লেনদেনের পরিমাণও হ্রাস পেয়েছে। পাশাপাশি, লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদরও কমেছে।
বাজারবিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতি বিশ্লেষণে মনে হচ্ছে একটি স্বার্থান্বেষী মহল ইচ্ছাকৃতভাবে বাজারে পতন ঘটিয়ে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। তবে বিনিয়োগকারীদের সচেতনতাই এখন তাদের এই অপচেষ্টাকে ব্যর্থ করে দিচ্ছে। বিনিয়োগকারীরা অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে লেনদেন পরিচালনা করায় সূচক প্রত্যাশিত মাত্রায় পতিত হচ্ছে না।
তবে এই মুহূর্তে বাজার পর্যবেক্ষণ আরও জোরদার করা অত্যন্ত জরুরি বলে মনে করছেন তারা। হঠাৎ করে বাজারের গতি কমে যাওয়ার কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত, যাতে লেনদেনের গতি আবার বাড়ানো যায়। সংশ্লিষ্টদের মতে, বর্তমান পরিস্থিতিতে লেনদেন নিয়ে প্রকৃতপক্ষে কোনো আতঙ্কের কারণ নেই। বরং, ভালো ফান্ডামেন্টালসম্পন্ন শেয়ারে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করলে ভবিষ্যতে ইতিবাচক মুনাফা অর্জন সম্ভব।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০.০৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৮৫.৬৯ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৬.১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৮৬.৪৭ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৯.১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২০৪.১৭ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৬৫টির দর বেড়েছে, ১৬৯টির দর কমেছে এবং ৫৯টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ১ হাজার ২১০ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ১ হাজার ২৫৭ কোটি ৬২ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ৪৭ কোটি ১১ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ২২ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৯ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২৪০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৭টির, কমেছে ৯৭টির এবং পরিবর্তন হয়নি ৩৬টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩০.২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৬৩.৯২ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ৩৩.৭৬ পয়েন্ট বেড়েছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মুজাম্মেল হক
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- অনলাইনে ও এসএমএসে এসএসসির ফল দেখবেন যেভাবে
- আজই নিষিদ্ধ হতে পারে ঢাবির নীল দল
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ