ঢাকা, সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
নিয়োগের চার দিনের মাথায় পদত্যাগ করলেন সহকারী অ্যাটর্নি জেনারেল
২০২৬ আগস্ট ০৩ ১৩:৩৭:২৯
নিজস্ব প্রতিবেদক: নিয়োগ পাওয়ার চারদিন না পেরোতেই ব্যক্তিগত কারণ দেখিয়ে সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছেন মো. মাহফুজুর রহমান।
সোমবার (৩ আগস্ট) তিনি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে মো. মাহফুজুর রহমান উল্লেখ করেন, গত ৩০ জুলাই সলিসিটর উইংয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সহ মোট ১৭৯ জনকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে ব্যক্তিগত কারণে এ দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব নয় বলে তিনি স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
চিঠিতে তিনি তার পদত্যাগপত্রটি সদয় বিবেচনায় গ্রহণ করে সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে তাকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের নামাজের সময়সূচি (২৬ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- আনসার-ভিডিপিতে ২২৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার পদে নিয়োগ, বেতন ৫০ হাজার টাকা
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড