ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে কার্যক্রম শুরু: পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দুবাই থেকে দেশে ফিরিয়ে আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
রোববার (২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
হুমায়ুন কবির বলেন, বেনজীর আহমেদকে ফিরিয়ে আনার বিষয়ে সরকার প্রক্রিয়া শুরু করেছে। এ লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে এবং বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এ বিষয়ে কোনো অগ্রগতি হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে তা জানাবে।
এর আগে রোববার কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, বাংলাদেশের অনুরোধে দুবাইয়ে গ্রেফতার হওয়া বেনজীর আহমেদ শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৭ জুলাই সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে ৩০ জুলাই তিনি কারামুক্ত হন।
দুবাইয়ে বেনজীর আহমেদের জামিনে মুক্তির বিষয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, এ বিষয়ে তার কাছে সর্বশেষ তথ্য নেই। তিনি বিভিন্ন বৈঠক থেকে এসেছেন উল্লেখ করে বলেন, বিষয়টি সম্পর্কে হালনাগাদ তথ্য না জেনে মন্তব্য করা সমীচীন হবে না। এ বিষয়ে সর্বশেষ তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাওয়া যাবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ