ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
২০ হাজার টাকায় নবজাতক বিক্রির অভিযোগ, দাদীর অভিযোগে উদ্ধার শিশুকন্যা
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মাত্র ২০ হাজার টাকার বিনিময়ে নিজের গর্ভজাত এক মাস বয়সী কন্যাশিশুকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। পরে শিশুটির দাদীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে হাটহাজারী উপজেলা থেকে শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) দিবাগত রাতে হাটহাজারী উপজেলার বড়দিঘির পাড় এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বোয়ালখালী উপজেলার পূর্ব চরণদ্বীপের সফি মেম্বার বাড়ির মো. ওসমানের ছেলে সিএনজি অটোরিকশাচালক মো. রাকিব (১৮) একই এলাকার রোকসানা বেগমকে (১৮) বিয়ে করেন। গত ২০ জুন তাদের সংসারে একটি কন্যাশিশুর জন্ম হয়। পরে সন্তানকে নিয়ে রোকসানা বাবার বাড়িতে বেড়াতে যান।
রাকিবের মা ফিরোজা বেগমের দাবি, বাবার বাড়িতে যাওয়ার পর গত ২৭ জুলাই তাকে জানানো হয়, তার নাতনি মারা গেছে এবং শিশুটিকে দাফন করা হয়েছে। পরদিন বিকেলে তিনি সেখানে গেলে রোকসানার পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের কথা বলেন। কবর দেখাতে বললেও তারা তা দেখাতে পারেননি।
এ ঘটনায় সন্দেহ হওয়ায় ফিরোজা বেগম বোয়ালখালী থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরই শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, তদন্তের একপর্যায়ে হাটহাজারী উপজেলার বড়দিঘির পাড় এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া শিশুটি একটি নিঃসন্তান পরিবারের কাছে ছিল। রোববার সকালে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শিশুটিকে তার মা-বাবার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ