ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
যোগদানের দাবিতে ঢাবিতে জড়ো হচ্ছে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ২০২৫ সালের চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা নিয়োগ বিধিমালা-২০২৫ অনুযায়ী দ্রুত যোগদান ও বিদ্যালয়ে পদায়নের দাবিতে রাজধানীতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন। রোববার (২ আগস্ট) শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে কর্মসূচি পালনের আগে সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে আসা সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে শুরু করেন।
আন্দোলনরত শিক্ষকেরা জানান, ‘প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এ চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ বিধিমালা-২০২৫ অনুযায়ী যোগদান ও বিদ্যালয়ে পদায়নের দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন। সকাল ১১টা থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে তাদের অবস্থান কর্মসূচি শুরু হয়।
কর্মসূচিতে অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা রাজধানীতে আসেন। তাদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল, ‘চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ বিধিমালা-২০২৫ অনুযায়ী যোগদান ও বিদ্যালয়ে পদায়নের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি।’
এদিকে শিক্ষক নিয়োগের বিষয়ে নতুন অগ্রগতির কথা জানিয়েছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী অক্টোবর মাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের যোগদান প্রক্রিয়া শুরু হবে।
এ বিষয়ে গতকাল (১ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক নিয়োগসংক্রান্ত এক জরুরি ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত হয়। পরে মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. আসিফ আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াত হোসেনের বক্তব্য তুলে ধরে বলা হয়, ‘প্রাথমিকের জন্য সুপারিশ করা ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষকের যোগদানের বিষয়টি গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। তদন্ত ও প্রক্রিয়াগত দীর্ঘসূত্রতার কারণে তা বিলম্বিত হয়েছে। আশা করি, আগামী ৩০ অক্টোবরের মধ্যে তাদের যোগদান প্রক্রিয়া শুরু হবে।’
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষক আগামী ২৯ অক্টোবর যোগদান করলে তাদের বিদ্যালয়ে পদায়নের পর পেশাগত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
সরকার যোগদান প্রক্রিয়া শুরুর সময়সূচি ঘোষণা করলেও আন্দোলনরত সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন এবং বিধিমালা অনুযায়ী বিদ্যালয়ে পদায়নের দাবিতে তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়