×

ঢাকা, সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

আজ ৭ ঘণ্টা বিদুৎ থাকবে না যেসব এলাকায়

২০২৬ আগস্ট ০২ ০৯:৫৯:২১

আজ ৭ ঘণ্টা বিদুৎ থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ লাইনের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে গোপালগঞ্জের কয়েকটি এলাকায় আজ রোববার (২ আগস্ট) সকাল থেকে টানা সাড়ে সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে ওজোপাডিকো।

গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিদ্যুৎ লাইনের আশপাশে থাকা গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজ পরিচালনার জন্য এ সাময়িক বিদ্যুৎ বিচ্ছিন্নতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহের ১১ কেভি মোহাম্মদ পাড়া ফিডারের আওতাভুক্ত এলাকায় রোববার সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

ওজোপাডিকো কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে এবং সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে সংশ্লিষ্ট এলাকায় পুনরায় স্বাভাবিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে আশা করা হচ্ছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী ডেনমার্ক: আশিক চৌধুরী

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী ডেনমার্ক: আশিক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে টেকসই অবকাঠামো, জ্বালানি খাত, পরিবেশবান্ধব শিল্পায়ন ও খাদ্য প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন উদীয়মান খাতে বিনিয়োগ এবং দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে... বিস্তারিত