ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণসহ ১০ দফা দাবি
নিজস্ব প্রতিবেদক: এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণসহ ১০ দফা দাবি জানিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। একই সঙ্গে এনটিআরসিএর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগের বর্তমান প্রক্রিয়ায় কোনো পরিবর্তনের চেষ্টা হলে দেশব্যাপী আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
শনিবার (১ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।
তিনি বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ আজকে বাংলাদেশে শুধু শিক্ষকদের দাবি না। এটাও অভিভাবকদের দাবি। এইটা সাধারণ জনগণের দাবি। কারণ এই জাতীয়করণ যদি সফল হয় শুধু শিক্ষকরা যে উপকৃত হবে, এমন না। বরং প্রত্যেকটা অভিভাবক তার সন্তানকে নামমাত্র ২০ থেকে ৩০ টাকা মাসিক বেতন দিয়ে তারা তার সন্তানকে পড়াতে পারবে।’
এনটিআরসিএর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগের প্রক্রিয়া চললেও তা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন দেলাওয়ার হোসেন আজিজী। তিনি বলেন, নিয়োগের ক্ষমতা আবারও কমিটির হাতে ফিরিয়ে দেওয়ার পাঁয়তারা চলছে।
তিনি বলেন, ‘আমরা আজকের এই প্রোগ্রাম থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা দিতে চাই। যদি প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানের নিয়োগ কমিটির হাতে ফিরিয়ে দেওয়ার কোনো রকমের ষড়যন্ত্র হয়; পরের দিন থেকে সারা বাংলাদেশে জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতৃত্বে ছয় লক্ষাধিক শিক্ষক কর্মচারী শহীদ মিনারের আন্দোলনের মত দুর্বার আন্দোলন গড়ে তুলবে।’
সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে ১০ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, আন্তঃবদলি নীতিমালা প্রণয়ন, ট্রেড ইন্সট্রাক্টর পদ পুনর্বহাল, প্রতি মাসের ১ তারিখে বেতন প্রদান, কারিগরি শিক্ষা বোর্ড ও অধিদপ্তরের অনিয়ম-দুর্নীতি বন্ধ, বিএড, উচ্চতরসহ সব ধরনের স্কেল নিয়ে কারিগরি অধিদপ্তরের হয়রানি বন্ধ এবং স্কেলের আবেদন সম্পূর্ণ অনলাইনভিত্তিক করা, শিক্ষক-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ‘শিক্ষক-কর্মচারী সুরক্ষা আইন’ প্রণয়ন, সব এমপিওভুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক ল্যাব স্থাপন, কারিগরি শিক্ষকদের জন্য নতুন কারিকুলাম উপযোগী দেশি-বিদেশি মানসম্মত প্রশিক্ষণের ব্যবস্থা, প্রশাসনিক ভারসাম্য রক্ষায় ‘সহকারী প্রধান শিক্ষক (কারিগরি)’ পদ সৃষ্টি এবং কারিগরি শিক্ষার প্রসারে পৃথক কারিগরি শিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষক কর্মচারী পরিষদের উপদেষ্টা মাহবুবুর রহমান, পরিষদের সভাপতি মো. মতিউর রহমান, সাধারণ সম্পাদক আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক মো. রাশেদ মোশারফ, এমপিভুক্ত শিক্ষক পরিষদের সদস্য সচিব আশরাফুজ্জামান হানিফ, বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতির যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম সিয়াম, বাংলাদেশ কারিগরি শিক্ষক কর্মচারী পরিষদের সহসভাপতি হামিদুর রহমান, অর্থ সম্পাদক মো. সাইফুল ইসলাম, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ঢাকা মহানগরীর সমন্বয়ক মো. বাশির উদ্দিন, বাংলাদেশ কারিগরি শিক্ষক কর্মচারী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোসাব্বেরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত অধিকারী, আশিকুর রহমান বাবু, মো. আলামিন, মো. মুরছালিন হক, আলমগীর হোসেন ও মর্জিনা খাতুন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মাধ্যমিকের সব শিক্ষকদের জরুরি নির্দেশনা মাউশির
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য