ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
কারাতে কৌশলে কনুই দিয়ে তক্তা ভাঙলেন ববি হাজ্জাজ
নিজস্ব প্রতিবেদক: চতুর্থ ও পঞ্চম শ্রেণির বাধ্যতামূলক ক্রীড়াশিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ, আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং আত্মনিয়ন্ত্রণ গড়ে তুলতে প্রাথমিক শিক্ষায় ক্রীড়া কার্যক্রমকে আরও শক্তিশালী করা হচ্ছে।
গতকাল শুক্রবার রাজধানীর বিজয় সরণির র্যাংগস ভবনে বাংলাদেশ কিয়োকুশিন কারাতে সংস্থা আয়োজিত ‘ব্ল্যাক বেল্ট প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নিজের কারাতে চর্চার অভিজ্ঞতারও পরিচয় দেন। একপর্যায়ে তিনি কনুইয়ের আঘাতে একটি কাঠের তক্ত ভেঙে উপস্থিতদের সামনে কারাতে দক্ষতার প্রদর্শনী করেন। তার এ পরিবেশনা উপস্থিতদের দৃষ্টি আকর্ষণ করে।
বক্তব্যে ববি হাজ্জাজ জানান, ১৯৯১ সালে কিয়োকুশিন কারাতে প্রশিক্ষণের মাধ্যমে তার কারাতে চর্চা শুরু হয়। সে সময়ের কঠোর অনুশীলন, সহপাঠীদের সঙ্গে গড়ে ওঠা বন্ধুত্ব এবং ব্রেকিং প্রদর্শনীর স্মৃতি আজও তাকে অনুপ্রাণিত করে। বর্তমান প্রজন্মের কারাতেকাদের পরিবেশনা তাকে তিন দশক আগের সেই সময়ের স্মৃতি মনে করিয়ে দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, মার্শাল আর্ট শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণ, আত্মরক্ষার সক্ষমতা এবং আত্মবিশ্বাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে এটি একটি সুস্থ, দক্ষ ও মানবিক ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রেও কার্যকর ভূমিকা পালন করবে।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী আরও বলেন, শিশুদের সার্বিক বিকাশ নিশ্চিত করতে সরকার প্রাথমিক শিক্ষায় ক্রীড়া কার্যক্রমের পরিধি বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে চতুর্থ ও পঞ্চম শ্রেণির বাধ্যতামূলক ক্রীড়াশিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ