ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
কক্সবাজারে প্যারাসেইলিং দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার সমুদ্রসৈকতের দরিয়ানগর পয়েন্টে প্যারাসেইলিং করার সময় নিরাপত্তা হারনেস থেকে ছিটকে সমুদ্রে পড়ে অক্ষর শৌভিক রায় (৩১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি ৯ বন্ধুর সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন।
শনিবার (১ আগস্ট) বেলা দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শৌভিক রায় খুলনা সদর এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে ৯ বন্ধুর সঙ্গে কক্সবাজারে আসেন শৌভিক। দুপুরে দরিয়ানগর সৈকতের একটি প্যারাসেইলিং প্রতিষ্ঠানের রাইডে অংশ নেওয়ার পর আকাশে ওড়ার কিছুক্ষণ পরই তিনি নিরাপত্তা বেল্ট (হারনেস) থেকে ছিটকে গভীর সমুদ্রে পড়ে যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারিগরি ত্রুটি অথবা প্রতিকূল আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
দুর্ঘটনার পর প্যারাসেইলিং প্রতিষ্ঠানের কর্মী ও স্থানীয় লাইফগার্ডরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে শৌভিককে সমুদ্র থেকে তুলে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুবক্তগীন মোহাম্মদ সোহেল জানান, দুপুর ২টা ১০ মিনিটে ওই পর্যটককে হাসপাতালে আনা হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে। আকাশ থেকে পানিতে তীব্র আঘাতে পড়া এবং পানিতে ডুবে যাওয়ার কারণেই তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনার পর পর্যটক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, দরিয়ানগর এলাকার কয়েকটি প্যারাসেইলিং পয়েন্টে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয় না। অতীতেও একই ধরনের দুর্ঘটনায় পর্যটক আহত হওয়ার ঘটনা ঘটেছে। নিরাপত্তা মান নিশ্চিত না করেই বাণিজ্যিকভাবে রাইড পরিচালনার কারণেই বারবার এমন দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ তাদের।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে প্রশাসনের একটি দল ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, প্যারাসেইলিং করার সময় পর্যটকের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ধরনের গাফিলতি বা অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়