ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু, ঘটনাস্থল ঘিরে পুলিশের নিরাপত্তা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে মেট্রোরেল স্টেশনের নিচে একটি ব্যাগে বোমাসদৃশ বস্তু পাওয়ার খবরের পর এলাকাজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ এবং বস্তুটি পরীক্ষা করতে কাজ করছে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট।
শনিবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের পশ্চিম পাশে লিফটের কাছ থেকে একটি ব্যাগে বোমাসদৃশ বস্তু থাকার তথ্য পায় পুলিশ। খবর পাওয়ার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন।
ডিএমপির মিরপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার ফারজিনা নাসরিন বিষয়টি নিশ্চিত করে জানান, মেট্রোরেল স্টেশনের নিচে সন্দেহজনক একটি বস্তুর সন্ধান পাওয়া গেছে। সেটি বিস্ফোরক কি না, তা যাচাই করতে ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। একই সঙ্গে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে।
পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, স্টেশনের পশ্চিম পাশে লিফটের কাছে রাখা একটি ব্যাগে বোমাসদৃশ বস্তুটি পাওয়া যায়। তবে এটি প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিরাপত্তার স্বার্থে এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং বিশেষজ্ঞ দল বস্তুটির প্রকৃতি নির্ধারণে কাজ করছে।
এর আগে গত ২৪ জুলাই রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে একটি ছাতা বোমা উদ্ধার করা হয়েছিল। পরে বোম ডিসপোজাল ইউনিট সেটি নিষ্ক্রিয় করে। ওই ঘটনায় একজন পথচারী আহত হন।
বোমাসদৃশ বস্তুটির পরীক্ষা-নিরীক্ষা শেষে সেটি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত তথ্য জানাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ