ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
৫ আগস্ট উদ্বোধন হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের অপেক্ষা, নানা আলোচনা ও অনিশ্চয়তার পর অবশেষে উদ্বোধনের মুখ দেখছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। আগামী ৫ আগস্ট সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে জাদুঘরটির উদ্বোধন করবেন।
শনিবার (১ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দীপংকর বিশ্বাস। এর আগে উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীর সময় চেয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় প্রস্তাব পাঠিয়েছিল। পরে ৫ আগস্ট উদ্বোধনের জন্য সময় নির্ধারণ করা হয়।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারের পতনের পর গণভবনকে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। পরবর্তীতে ভবনটিকে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে জুলাই গণ-অভ্যুত্থানের বিভিন্ন আলোকচিত্র, ভিডিও, গুরুত্বপূর্ণ দলিল-দস্তাবেজ, শহীদ ও আহতদের ব্যবহৃত সামগ্রী, আন্দোলনের ব্যানার, প্ল্যাকার্ড এবং বিভিন্ন স্মারক। পাশাপাশি গত ১৭ বছরের শাসনামলের বিভিন্ন নিদর্শনও এখানে স্থান পেয়েছে।
তবে নির্মাণকাজ ঘিরে নানা অভিযোগ এবং প্রশাসনিক জটিলতার কারণে কয়েক দফা উদ্যোগ নেওয়া হলেও অন্তর্বর্তী সরকার জাদুঘরটি চালু করতে পারেনি। এতে প্রকল্পটির ভবিষ্যৎ নিয়ে জনমনে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
বর্তমান সরকার সেই অনিশ্চয়তার অবসান ঘটিয়ে আগামী ৫ আগস্ট জাদুঘরটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে। জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সভাপতির দায়িত্ব পালনকারী সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জানিয়েছেন, জুলাই গণ-অভ্যুত্থানের প্রকৃত ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই জাদুঘরটি নির্মাণ করা হয়েছে।
উদ্বোধনের পর জাদুঘরটি সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে। শিক্ষার্থী, গবেষক ও ইতিহাস-আগ্রহীদের জন্য বিশেষ কর্মসূচি, গাইডেড ট্যুর এবং অনলাইনে টিকিট সংগ্রহের ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)