ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
থ্যালাসেমিয়া রোগীদের পাশে থাকার প্রতিশ্রুতি স্বাস্থ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: থ্যালাসেমিয়া রোগীদের সহায়তায় সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মকে থ্যালাসেমিয়ামুক্ত রাখতে বিয়ের আগে রক্ত পরীক্ষা বা স্ক্রিনিংয়ের গুরুত্বও তুলে ধরেছেন তিনি।
শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এ বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির (বিটিএস) আয়োজিত ‘রক্তদাতা সম্মাননা-২০২৬’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বেচ্ছায় রক্তদাতাদের অবদানকে সম্মান জানাতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা. জুবাইদা রহমান।
অনুষ্ঠানে থ্যালাসেমিয়া সমিতির নেতাদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আর্থিক সহযোগিতার জন্য আবেদন করলে সরকার সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ সহায়তা দেওয়ার চেষ্টা করবে। তিনি বলেন, থ্যালাসেমিয়া রোগীদের পাশে থাকতে চান এবং এ রোগ মোকাবিলায় কার্যকর উদ্যোগে সহায়তা অব্যাহত থাকবে।
রক্তদাতাদের ভূয়সী প্রশংসা করে তিনি জানান, কেউ ৪১ বার, আবার কেউ ৩৮ বার স্বেচ্ছায় রক্ত দিয়ে থ্যালাসেমিয়া রোগীদের জীবন বাঁচাতে ভূমিকা রেখেছেন। এমন মানবিক উদ্যোগ সমাজের জন্য অনুকরণীয় বলেও মন্তব্য করেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিয়ের আগে রক্ত পরীক্ষা কোনো নেতিবাচক বিষয় নয়। বরং উভয় পক্ষ থ্যালাসেমিয়ার বাহক হলে তাদের সন্তানের মধ্যে এ রোগের ঝুঁকি থাকে। তাই প্রাক-বৈবাহিক স্ক্রিনিং ও সচেতনতা বাড়ানো গেলে ভবিষ্যৎ প্রজন্মকে এই রোগের ঝুঁকি থেকে অনেকটাই রক্ষা করা সম্ভব।
বক্তব্যে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাস্থ্যসচেতন উদ্যোগের কথাও স্মরণ করেন। তার ভাষায়, জিয়াউর রহমান গ্রামাঞ্চলে চিকিৎসক নিয়ে যেতেন এবং মানুষকে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে উৎসাহিত করতেন, যাতে একটি সুস্থ জাতি গড়ে ওঠে।
বর্তমান খাদ্যাভ্যাস নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অতিরিক্ত ফাস্টফুড ও অস্বাস্থ্যকর খাবার গ্রহণের কারণে ক্যান্সার, কিডনি রোগসহ বিভিন্ন জটিল অসুখ বাড়ছে। তাই পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়া এখন সময়ের দাবি। গ্রামাঞ্চলে ক্যান্সার, কিডনি ও লিভারের মতো জটিল রোগ বাড়ছে উল্লেখ করে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।
অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমে অবদান রাখা ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ এবং বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার এম এ মতিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নিয়মিত রক্তদান এবং প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করার আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার