ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কেরানীগঞ্জে ইয়াবা তৈরির একটি কারখানার সন্ধান পাওয়ার দাবি করেছে র্যাব-১০। সেখানে অভিযান চালিয়ে ইয়াবা, ইয়াবা তৈরির কাঁচামাল, বিভিন্ন যন্ত্রপাতি এবং অন্যান্য আলামতসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১০ জানায়, বৃহস্পতিবার রাত ১০টা ১০ মিনিটে কেরানীগঞ্জ মডেল থানার মধ্যচর দক্ষিণ বালুরচর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১ হাজার ৯৬৮ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা তৈরির বিভিন্ন ধরনের পাউডারসদৃশ কাঁচামাল, প্রয়োজনীয় যন্ত্রপাতি, পাঁচটি মোবাইল ফোন এবং একটি ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্র জব্দ করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৯০ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে সংস্থাটি।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-মো. আলমগীর ওরফে আন্ডে (৪০), মো. আলী আরমান (৩৬), মো. শাহজাহান (৪০) এবং সোনিয়া (৩০)।
র্যাবের দাবি, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ইয়াবা তৈরির উপকরণ সংগ্রহ করে নিজেরাই ইয়াবা উৎপাদন করতেন এবং ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় তা সরবরাহ করতেন। তাদের মধ্যে আলমগীর ওরফে আন্ডের বিরুদ্ধে রাজধানীর রামপুরা, কামরাঙ্গীরচর ও মোহাম্মদপুর থানায় মাদকসংক্রান্ত তিনটি মামলা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
র্যাব-১০ আরও জানায়, উদ্ধার হওয়া ইয়াবা, কাঁচামাল ও যন্ত্রপাতিসহ গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য কেরানীগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১০-এর অধিনায়ক (পরিচালক) অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান বলেন, মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। যুবসমাজকে রক্ষায় র্যাবের মাদকবিরোধী অভিযান সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। এ ধরনের অপরাধ সম্পর্কে কোনো তথ্য থাকলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে তিনি জনগণের প্রতি আহ্বান জানান।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ