ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় দেশজুড়ে বিশেষ দোয়া
নিজস্ব প্রতিবেদক: ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এমপির হিপ জয়েন্ট প্রতিস্থাপন অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। গত শুক্রবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে তার এ অস্ত্রোপচার করা হয়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অস্ত্রোপচার সফল হলেও তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। বর্তমানে আগের তুলনায় কিছুটা সুস্থ বোধ করছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ধীরে ধীরে হাঁটাচলাও শুরু করেছেন।
পরিবার তার দ্রুত সুস্থতা ও পূর্ণ আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে।
এদিকে আজ (শুক্রবার) ধর্মমন্ত্রীর দ্রুত রোগমুক্তি কামনায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজ শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদে তার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) মুফতি মোহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী জানান, ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দেশের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের ব্যবস্থা করা হয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়