ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
প্রবাসীদের জন্য ১০ জরুরি নির্দেশনা জারি করল সরকার
নিজস্ব প্রতিবেদক: বিদেশে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের চলাফেরা, সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার এবং স্থানীয় আইন মেনে চলার বিষয়ে ১০টি জরুরি নির্দেশনা জারি করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। কর্মসংস্থানের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে এসব করণীয় ও বর্জনীয় বিষয় কঠোরভাবে অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ নির্দেশনার কথা জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসীদের সংশ্লিষ্ট দেশের আইন-কানুন, স্থানীয় সাইবার আইন, কর্মস্থলের বিধি-বিধান এবং সামাজিক ও সামাজিক-সাংস্কৃতিক মূল্যবোধ মেনে চলতে হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম দায়িত্বশীলতার সঙ্গে ব্যবহার, কোনো তথ্য শেয়ার করার আগে তার সত্যতা যাচাই, অপরিচিত লিংক বা বার্তা থেকে সতর্ক থাকা এবং প্রতারণা ও ফিশিং (Phishing) এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।
মন্ত্রণালয় প্রবাসীদের জন্য যেসব বিষয়ে কড়া নিষেধাজ্ঞা বা বর্জনীয় আচরণের কথা উল্লেখ করেছে, সেগুলোর মধ্যে রয়েছে-
১. সন্ত্রাসবাদ, উগ্রবাদ বা নিষিদ্ধ সংগঠন-সংক্রান্ত কোনো পোস্ট, ছবি বা ভিডিও শেয়ার, লাইক বা মন্তব্য করা থেকে বিরত থাকা।
২. ইসরায়েল-ফিলিস্তিন বা ইরান-ইসরায়েল সংঘাতের মতো স্পর্শকাতর আন্তর্জাতিক ইস্যুতে স্থানীয় আইন লঙ্ঘন করে এমন উসকানিমূলক মন্তব্য বা তথ্য প্রচার না করা।
৩. অবস্থানরত দেশে নিষিদ্ধ কোনো রাজনৈতিক দল বা অনলাইন প্রচারণায় সম্পৃক্ত না হওয়া।
৪. কর্মস্থল, বিমানবন্দর, সমুদ্রবন্দর এবং সরকারি বা নিরাপত্তা-সম্পর্কিত স্থাপনার ছবি বা ভিডিও ধারণ কিংবা প্রকাশ না করা।
৫. নিজের বা অন্য কারও পাসপোর্ট, ভিসা, জাতীয় পরিচয়পত্র ও ব্যাংক হিসাবসংক্রান্ত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করা।
৬. ধর্মীয়, জাতিগত বা বর্ণগত বিদ্বেষ সৃষ্টি করতে পারে-এমন কোনো পোস্ট দেওয়া বা বিতর্কে অংশ না নেওয়া।
৭. ভুয়া চাকরির বিজ্ঞাপন, দ্রুত আয়ের প্রলোভন, অবৈধ ভিসা কিংবা ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত অনৈতিক কার্যক্রমে জড়িত না হওয়া।
৮. কোনো অপরাধ, সহিংসতা বা অনিয়মকে সমর্থন বা প্রশংসা করে কোনো ধরনের প্রতিক্রিয়া না দেওয়া।
৯. যথাযথ যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তি, সংগঠন বা অনলাইন তহবিলে অনুদান না দেওয়া।
১০. গুজব, ভুয়া সংবাদ বা বিদ্বেষমূলক বক্তব্য প্রচার ও ছড়িয়ে দেওয়া থেকে বিরত থাকা।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশে কর্মরত বাংলাদেশিদের সুরক্ষা নিশ্চিত করা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই এই সতর্কতামূলক নির্দেশনা জারি করা হয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- একাদশে ভর্তি: আবেদন ও প্রক্রিয়া জানুন
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট