×

ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

নবম পে স্কেলের প্রজ্ঞাপন দ্রুত জারির দাবি সরকারি কর্মচারীদের

২০২৬ জুলাই ৩১ ১৬:২৮:৪৩

নবম পে স্কেলের প্রজ্ঞাপন দ্রুত জারির দাবি সরকারি কর্মচারীদের

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ধরে নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন জারির দাবিতে সোচ্চার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এ দাবির পাশাপাশি নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আবেদন জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি।

শুক্রবার (৩১ জুলাই) এক বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবদুল মালেক ও সদস্যসচিব আশিকুল ইসলাম বলেন, দীর্ঘ ১১ বছর পর নতুন পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আশার সঞ্চার করেছে। তবে প্রজ্ঞাপন জারিতে বিলম্বের কারণে তাদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হচ্ছে।

তারা বলেন, নতুন পে স্কেলের প্রত্যাশায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির চাপ নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের ওপর আরও বেড়েছে। একই সঙ্গে দীর্ঘসূত্রতা এবং বিভিন্ন গুঞ্জনের কারণে উদ্বেগও বাড়ছে। তাই দ্রুত নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি করা প্রয়োজন।

বিবৃতিতে আরও বলা হয়, প্রজ্ঞাপন বাস্তবায়নসংক্রান্ত বিষয়ে কল্যাণ সমিতির মতামত, সরকারি কর্মচারীদের বঞ্চনা এবং জীবনসংগ্রামের বাস্তব চিত্র তুলে ধরতে প্রধানমন্ত্রীর সঙ্গে দুই মিনিটের সাক্ষাতের সুযোগ চান সংগঠনের নেতারা।

তাদের মতে, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় দ্রুত প্রজ্ঞাপন জারি হলে প্রায় ২২ লাখ কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের মধ্যে স্বস্তি ফিরবে। পাশাপাশি কর্মক্ষেত্রে নতুন উদ্দীপনারও সৃষ্টি হবে।

বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি নবম পে স্কেলের প্রজ্ঞাপন দ্রুত জারি এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য প্রত্যাশা বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত