ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
জুলাই সনদের আলোকেই আইন সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন হবে: আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হচ্ছে।
শুক্রবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, আইন সংস্কার কমিশনের প্রস্তাবনার ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ১৩৩টি অর্ডিন্যান্স জারি করা হয়েছিল। এর মধ্যে প্রায় সবগুলোই সরকার গ্রহণ করেছে। বাকি বিষয়গুলো নিয়ে সংবিধান সংশোধন কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি জুলাই সনদের আলোকে সংস্কার কার্যক্রম এগিয়ে নেবে।
হবিগঞ্জে এনসিপির মামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আদালত, আইন ও পুলিশ বিভাগ যদি নিয়ন্ত্রণে থাকত, তাহলে তো মামলা হতো না। মামলা হয়েছে, সেটি আইন অনুযায়ী তদন্ত করা হবে এবং যারা দোষী, তাদের শাস্তি হবে।
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে আইনগতভাবে যতটুকু পদক্ষেপ নেওয়া সম্ভব, তা নেওয়া হয়েছে। এখন তিনি নিজেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন। তিনি বাংলাদেশে এলে আইনের কাছে সোপর্দ হবেন এবং আইন অনুযায়ীই তাঁর বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটানো হবে না।
সম্পত্তির আইনি বণ্টন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সরকার আইনসংগত উপায়ে বিষয়টি এগিয়ে নিতে চায়। পাকিস্তান সুপ্রিম কোর্ট, ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট এবং বাংলাদেশের বিভিন্ন মামলায় এমন নজির রয়েছে যে, বাবা-মা সন্তানদের সম্পত্তি দান করার পর নিজেদের জন্য কিছুই অবশিষ্ট থাকে না এবং জীবনের শেষ পর্যায়ে অসহায় হয়ে পড়েন। শেষ জীবনে যাতে তারা অসহায় না হন, সে জন্য সরকার আইনগতভাবেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়