ঢাকা, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

নতুন দায়িত্ব পেলেন তিন মন্ত্রী

২০২৬ জুলাই ৩১ ১৩:১৬:৪৭

নতুন দায়িত্ব পেলেন তিন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ইমারত নির্মাণ ও নগর উন্নয়ন-সংক্রান্ত বিদ্যমান আইন ও বিধিমালাকে আরও যুগোপযোগী ও কার্যকর করতে সরকার তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। কমিটি বিদ্যমান দুটি গুরুত্বপূর্ণ আইন পর্যালোচনা করে সংশোধন ও পরিমার্জনের সুপারিশ করবে।

রাজধানী ঢাকায় ইমারত নির্মাণ ও নগর উন্নয়নের আইনি কাঠামো আরও শক্তিশালী করতে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। বুধবার (২৯ জুলাই) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি-বিষয়ক অধিশাখা।

প্রজ্ঞাপনে জানানো হয়, The Building Construction Act, 1952 এবং The Town Improvement Act, 1953 পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন, পরিমার্জন ও সুপারিশ প্রণয়নের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে। এর মাধ্যমে ঢাকা মহানগরে ইমারত বিধিমালা বাস্তবায়নের আইনি ভিত্তি আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সদস্য হিসেবে রয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।

প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটি বিদ্যমান আইন দুটির প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনের সুপারিশ করবে, যাতে রাজধানীতে ইমারত নির্মাণ-সংক্রান্ত বিধিমালা বাস্তবায়ন আরও কার্যকরভাবে করা যায়।

এ ছাড়া প্রয়োজন হলে কমিটি নতুন সদস্য কো-অপ্ট করতে পারবে এবং প্রয়োজন অনুযায়ী সভা আহ্বান করবে। কমিটির সাচিবিক দায়িত্ব পালন করবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

কমিটির সুপারিশের ভিত্তিতে সংশ্লিষ্ট আইন ও বিধিমালার সংশোধনী প্রস্তাব পরবর্তী সময়ে মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ

দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম

দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও বেড়েছে সোনার গহনার দাম। স্থানীয় বাজারে তেজাবী (পিওর) সোনার মূল্য বৃদ্ধির কারণে ২২ ক্যারেট সোনার... বিস্তারিত