ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশের ভ্রমণ সতর্কতা এক ধাপ কমাল যুক্তরাষ্ট্র
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছে যুক্তরাষ্ট্র। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশটির ট্রাভেল অ্যাডভাইজরির স্তর লেভেল-৩ থেকে কমিয়ে লেভেল-২ করা হয়েছে, যা বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে যুক্তরাষ্ট্রের ইতিবাচক মূল্যায়নের ইঙ্গিত দেয়।
বাংলাদেশে ভ্রমণসংক্রান্ত সতর্কতার মাত্রা এক ধাপ কমিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন মূল্যায়নে দেশটির ট্রাভেল অ্যাডভাইজরি লেভেল-৩ (পুনর্বিবেচনা করে ভ্রমণ) থেকে লেভেল-২ (অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে ভ্রমণ)-এ নামানো হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে বাংলাদেশে ভ্রমণ আগের তুলনায় আরও নিরাপদ হিসেবে বিবেচিত হয়েছে।
সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গরের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকের পর এ অগ্রগতি আসে। বৈঠক শেষে সার্জিও গর খুদে বার্তার মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীকে ভ্রমণ সতর্কতা হালনাগাদের বিষয়টি জানান।
বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ট্রাভেল অ্যাডভাইজরির এই পরিবর্তন বাংলাদেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি যুক্তরাষ্ট্রের বাড়তে থাকা আস্থার প্রতিফলন। সরকারের ভাষ্য অনুযায়ী, গত ছয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে। পাশাপাশি এ সিদ্ধান্ত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অংশীদারত্ব আরও ইতিবাচক পথে এগিয়ে যাওয়ার ইঙ্গিত বহন করে।
সরকারের মতে, ভ্রমণ সতর্কতার এই উন্নয়ন দেশের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক ভ্রমণ, বাণিজ্য, বিনিয়োগ ও জনগণের পারস্পরিক যোগাযোগের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে নেওয়া ধারাবাহিক উদ্যোগের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- সবজিতে স্বস্তি থাকলেও চাল-চিনি-আটা-দুধের দামে চাপে ক্রেতারা
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়